রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

মিশরে আযহার ওয়েলফেয়ার সোসাইটির ‘সৌহার্দ্যের সিয়ামসন্ধ্যা’ অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো কায়রোর বাংলাদেশি শিক্ষার্থীদের সর্ববৃহৎ সংগঠন আযহার ওয়েলফেয়ার সোসাইটি বাংলাদেশ, মিশর (আওসবি)-এর ইফতার আয়োজন ‘সৌহার্দ্যের সিয়ামসন্ধ্যা’।

গত শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কায়রো ইন্টারন্যাশনাল পার্ক (আল-হাদিকাতুদ দুওয়ালিয়া)-তে আয়োজিত এই মিলনমেলায় অংশ নেন প্রায় চারশ শিক্ষার্থী, তাদের পরিবার-পরিজন ও শিশু-কিশোর। এছাড়াও বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সোসাইটির উপদেষ্টাগণ, আল-আযহার বিশ্ববিদ্যালয়ে পিএইচডি ও এমফিল গবেষণারত সিনিয়র শিক্ষার্থীগণ এবং বাংলাদেশ স্টুডেন্টস অর্গানাইজেশন ইজিপ্টসহ আর‌ও কিছু ছাত্র সংগঠনের প্রতিনিধিবৃন্দ।

শিক্ষার্থীদের মনোরম পরিবেশ উপভোগ ও আলোচনা-আড্ডার পাশাপাশি শিশু-কিশোরদের কলকাকলিতে মুখরিত হয়ে ওঠে পুরো পার্ক এলাকা। পড়ন্ত বিকেলে কচিকাঁচাদের জন্য বিশেষ আকর্ষণ হিসেবে ছিল খেলাধুলা, ট্রেন রাইড ও বর্ণিল বেলুন উৎসবের আয়োজন। বিদেশের মাটিতে সবুজ ঘাসের ওপর এ যেন এক টুকরো বাংলাদেশ।

ইফতারের পূর্ব মুহূর্তে সংক্ষিপ্ত আলোচনা পর্বে সোসাইটির সভাপতি আবদুর রহমান মুহাম্মাদ ন‌ওয়াব উপস্থিত শিক্ষার্থী ও বিশেষ মেহমানদের উদ্দেশে স্বাগতম বক্তব্য দেন। শত শত শিক্ষার্থী,  নারী ও শিশু-কিশোরদের এরূপ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কার্যকরী পরিষদ ২০২৬-২৭ এর পক্ষ থেকে উচ্ছ্বাস প্রকাশ করা হয়। সবশেষে আল-আযহারের পিএইচডি গবেষক ও হাটহাজারী মাদ্রাসার সম্মানিত শিক্ষক শাইখ মোশাররফ হোসেন আযহারীর দুআর মাধ্যমে এ পর্বটি সমাপ্ত হয়। ইফতারে পরিবেশিত হয় উন্নত খেজুর, হরেক রকমের জুস, মোরগ পোলাও, কুফতা রাইস, দেশী মুরগী ও ভুনা খিচুড়িসহ দেশি-বিদেশি বাহারি ইফতার।

দিনভর আনন্দ-উচ্ছ্বাস, সাংস্কৃতিক আয়োজন, বিনোদন, সংক্ষিপ্ত আলোচনা, দুআ, ইফতার ও সম্মিলিত নামাজ আদায়ের পর উপস্থিত শিক্ষার্থীবৃন্দ খোলা আকাশের নিচে মুক্তভাবে পার্কের মনোরম পরিবেশ উপভোগ করেন।

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ