সোমবার, ৩০ মার্চ ২০২৬ ।। ১৫ চৈত্র ১৪৩২ ।। ১১ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
সংসদে সংস্কার পরিষদের অধিবেশন নিয়ে আলোচনা মঙ্গলবার মাকতাবাতুল ফাতাহর আয়োজনে বৃত্তি প্রদান ও মতবিনিময় সভা কাল জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতার মুলতবি প্রস্তাব ভালো নেই শহীদ মুগ্ধর বাবা, দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন স্নিগ্ধ বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি চাকরিজীবীদের ১১ নির্দেশনা নোয়াখালীতে মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ আমরা সংবিধান সংশোধনের জন্য নয়, সংস্কারের জন্য এসেছি: নাহিদ ইসলাম শিক্ষাখাত ইবাদতখানা, শিক্ষাদান সদকায়ে জারিয়া: শিক্ষামন্ত্রী 'স্বরাষ্ট্রমন্ত্রীর আইনের ব্যাখ্যা না দিয়ে সন্ত্রাসীদের বিচারের দিকে নজর দেওয়া দরকার' হাজিরা দিতে গিয়ে কারাগারে আওয়ামী লীগের ১০ নেতাকর্মী

খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন: শেহবাজ শরিফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। 

রোববার (১ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যার নিন্দা জানিয়ে ওই মন্তব্য করেছেন তিনি।

বার্তায় শেহবাজ শরিফ বলেন, খামেনির শাহাদাতের এই শোক ও দুঃখের সময়ে পাকিস্তানের জনগণ ইরানের জনগণের পাশে দাঁড়িয়েছে এবং তাদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছে।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক আইনের নিয়মাবলি লঙ্ঘনের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছে পাকিস্তান।

পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, এটি একটি প্রাচীন রীতি যে, কোনও রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানকে লক্ষ্যবস্তু করা উচিত নয়। 

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইরানের সর্বোচ্চ নেতার আত্মার শান্তি কামনা করেন এবং দেশটির জনগণের এই অপূরণীয় ক্ষতি সহ্য করার জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেন।

পৃথকভাবে পাকিস্তানের প্রেসিডেন্ডের কার্যালয় থেকে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, প্রেসিডেন্ট আসিফ আলি জারদারিও ইরানের সর্বোচ্চ নেতা এবং দেশটির অন্যান্য জ্যেষ্ঠ নেতাদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্ট বলেছেন, এই শোকের মুহূর্তে পাকিস্তান ইরানি জাতির পাশে আছে এবং তাদের ব্যথায় সমব্যথী। তিনি বলেছেন, খামেনির মতো একজন উচ্চমাপের নেতা এবং অন্যান্য জ্যেষ্ঠ ব্যক্তিত্বদের চলে যাওয়া পুরো মুসলিম বিশ্ব গভীরভাবে অনুভব করবে। প্রেসিডেন্ট নিহতদের আত্মার মাগফিরাত এবং ইরানের জনগণের জন্য দোয়া করেন।

সূত্র: এএফপি, ডন

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ