রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

রিয়াদে মার্কিন কনস্যুলার সেবা সাময়িকভাবে বন্ধের ঘোষণা দূতাবাসের 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

সৌদি আরবের রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস ঘোষণা করেছে দেশটির সব মার্কিন কনস্যুলার সেবা সাময়িকভাবে বন্ধ থাকবে।

দূতাবাস জানিয়েছে, মঙ্গলবার (৩ মার্চ) নির্ধারিত সকল নিয়মিত ও জরুরি সাক্ষাৎকার বাতিল করা হয়েছে। এছাড়া জেদ্দা, রিয়াদ ও দাহরামসহ অন্যান্য মার্কিন মিশনে ‘নিরাপদ অবস্থান’ নির্দেশ কার্যকর রয়েছে।

দূতাবাস পরামর্শ দিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোনো মার্কিন নাগরিক দূতাবাস বা সংশ্লিষ্ট মিশনে যাওয়া এড়িয়ে চলুক। এছাড়া ব্যক্তিগত নিরাপত্তা পরিকল্পনা অনুযায়ী চলার কথাও বলা হয়েছে।

এর আগে, মঙ্গলবার ভোরে রিয়াদে মার্কিন দূতাবাসে দুটি ড্রোন হামলা চালানো হয়, যা ভবনের কিছু অংশে আগুন ধরিয়ে আংশিক ক্ষয়ক্ষতি সৃষ্টি করেছে। এই ঘটনার পরই সৌদি আরবে মার্কিন মিশনগুলোতে সেবা স্থগিতের ঘোষণা দেওয়া হয়েছে।

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ