রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

মসজিদে আল-আকসায় জুমার নামাজে ইসরায়েলের নিষেধাজ্ঞা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অধিকৃত পূর্ব জেরুজালেমের ঐতিহাসিক আল-আকসা মসজিদে আজ শুক্রবার (৬ মার্চ) জুমার নামাজ আদায়ে নিষেধাজ্ঞা জারি করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। নিরাপত্তা শঙ্কা ও মধ্যপ্রাচ্যে চলমান যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতকে অজুহাত হিসেবে দেখিয়ে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।

আল-জাজিরার খবরে বলা হয়, ইসরায়েলি বেসামরিক প্রশাসনের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল হিশাম ইব্রাহিম জানিয়েছেন, কেবল আল-আকসা নয়, জেরুজালেমের পুরোনো শহরের সব পবিত্র স্থান- ইহুদিদের ওয়েস্টার্ন ওয়াল, মুসলমানদের আল-আকসা মসজিদ এবং খ্রিস্টানদের চার্চ অব দ্য হোলি সেপালকার শুক্রবার বন্ধ থাকবে। সেখানে কোনো ইবাদতকারী বা পর্যটক প্রবেশ করতে পারবেন না।

বিশ্লেষকরা মনে করছেন, এই পদক্ষেপের পেছনে মূল কারণ হচ্ছে বড় জনসমাগম ও সম্ভাব্য বিক্ষোভ নিয়ন্ত্রণ করা। জেরুজালেম ঐতিহাসিকভাবে ফিলিস্তিনি ভূখণ্ড হলেও ১৯৬৭ সালের ছয়দিনের যুদ্ধের পর থেকে দখল করে নিয়েছে ইসরায়েল। এরপর থেকে শহরের প্রশাসনিক ও নিরাপত্তা ব্যবস্থা এককভাবে নিয়ন্ত্রণ করছে।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ