সোমবার, ৩০ মার্চ ২০২৬ ।। ১৫ চৈত্র ১৪৩২ ।। ১১ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
সংসদে সংস্কার পরিষদের অধিবেশন নিয়ে আলোচনা মঙ্গলবার মাকতাবাতুল ফাতাহর আয়োজনে বৃত্তি প্রদান ও মতবিনিময় সভা কাল জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতার মুলতবি প্রস্তাব ভালো নেই শহীদ মুগ্ধর বাবা, দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন স্নিগ্ধ বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি চাকরিজীবীদের ১১ নির্দেশনা নোয়াখালীতে মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ আমরা সংবিধান সংশোধনের জন্য নয়, সংস্কারের জন্য এসেছি: নাহিদ ইসলাম শিক্ষাখাত ইবাদতখানা, শিক্ষাদান সদকায়ে জারিয়া: শিক্ষামন্ত্রী 'স্বরাষ্ট্রমন্ত্রীর আইনের ব্যাখ্যা না দিয়ে সন্ত্রাসীদের বিচারের দিকে নজর দেওয়া দরকার' হাজিরা দিতে গিয়ে কারাগারে আওয়ামী লীগের ১০ নেতাকর্মী

কুয়েতে দূতাবাস খালি করার নির্দেশ যুক্তরাষ্ট্রের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

গত কয়েক দিনে বেশ কয়েক দফা হামলার পর কুয়েতে নিজেদের দূতাবাস থেকে কর্মকর্তা-কর্মীদের ফেরার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। 

গতকাল বৃহস্পতিবার (৫ মার্চ) থেকে দূতাবাসের কর্মকর্তা-কর্মীদের দেশে ফেরার প্রক্রিয়াও শুরু হয়েছে।

মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশ কুয়েত যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র। দেশটিতে যুক্তরাষ্ট্রের তিনটি সেনাঘাঁটি আছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকেই কুয়েতের সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে দফায় দফায় ড্রোন-ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে ইরান।

তবে ওয়াশিংটন থেকে কুয়েতের মার্কিন দূতাবাস খালি করার নির্দেশ এসেছে গত ৪ ফেব্রুয়ারি বুধবার কুয়েতের আকাশসীমায়ে ইরান থেকে নিক্ষিপ্ত একটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করার পর। কুয়েতের সামরিক বাহিনী থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, এয়ার ডিফেন্স সিস্টেমের সহায়তায় আকাশসীমায় ক্ষেপণাস্ত্রটিকে ধ্বংস করা সম্ভব হয়েছে, তবে সেটির পতিত ধ্বংসাবশেষের আঘাতে কয়েকটি গাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে।

কুয়েতি সামরিক বাহিনীর এই বিবৃতি দেওয়ার কয়েক ঘণ্টা পর দূতাবাস খালি করার নির্দেশনা দেয় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়।

সূত্র : বিবিসি

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ