সোমবার, ৩০ মার্চ ২০২৬ ।। ১৫ চৈত্র ১৪৩২ ।। ১১ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
সংসদে সংস্কার পরিষদের অধিবেশন নিয়ে আলোচনা মঙ্গলবার মাকতাবাতুল ফাতাহর আয়োজনে বৃত্তি প্রদান ও মতবিনিময় সভা কাল জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতার মুলতবি প্রস্তাব ভালো নেই শহীদ মুগ্ধর বাবা, দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন স্নিগ্ধ বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি চাকরিজীবীদের ১১ নির্দেশনা নোয়াখালীতে মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ আমরা সংবিধান সংশোধনের জন্য নয়, সংস্কারের জন্য এসেছি: নাহিদ ইসলাম শিক্ষাখাত ইবাদতখানা, শিক্ষাদান সদকায়ে জারিয়া: শিক্ষামন্ত্রী 'স্বরাষ্ট্রমন্ত্রীর আইনের ব্যাখ্যা না দিয়ে সন্ত্রাসীদের বিচারের দিকে নজর দেওয়া দরকার' হাজিরা দিতে গিয়ে কারাগারে আওয়ামী লীগের ১০ নেতাকর্মী

যুদ্ধে সৌদি ভূখণ্ড ব্যবহারের অনুমতি না দেওয়ায় রিয়াদকে ইরানের ধন্যবাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে চলমান যুদ্ধের সময় সৌদি আরব তার আকাশপথ বা ভূখণ্ড ব্যবহার করতে না দেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছে, তার জন্য সৌদি আরবে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আলিরেজা এনায়াতি দেশটির পক্ষ থেকে কৃতজ্ঞতা জানিয়েছেন।

বৃহস্পতিবার (৬ মার্চ) তিনি এএফপি-কে বলেন, আমরা সৌদি আরবের কাছ থেকে বারবার শুনেছি যে তারা তাদের আকাশপথ, জলসীমা বা ভূখণ্ড ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে ব্যবহার করতে দেবে না, তার প্রশংসা করি।

যুদ্ধ শুরু হওয়ার পূর্বে, রিয়াদ তেহরান ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা প্রশমনের কূটনৈতিক প্রচেষ্টায় পূর্ণ সমর্থন দিয়েছিল এবং প্রতিশ্রুতি দিয়েছিল যে ইরানের বিরুদ্ধে হামলার জন্য তাদের আকাশপথ ব্যবহারের অনুমতি দেওয়া হবে না। সৌদি কর্মকর্তারা এই সপ্তাহে রিয়াদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলার জন্য ইরানকে দায়ী করার পর, এনায়াতি স্পষ্টভাবে সেই অভিযোগ অস্বীকার করেছেন।

সৌদি আরব একাধিকবার তাদের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জন্য তেহরানকে অভিযুক্ত করেছে এবং সতর্ক করেছে যে, পাল্টা আঘাতসহ নিজেদের রক্ষা করার অধিকার তাদের রয়েছে।

এর আগে, ইরান রাস তানুরা শোধনাগারে—যা মধ্যপ্রাচ্যের অন্যতম বৃহত্তম তেল শোধনাগার, হামলার বিষয়টিও অস্বীকার করেছিল। রিয়াদ অভিযোগ করেছিল যে তেহরান সেখানে দুবার ড্রোন হামলা চালিয়েছে।

এদিকে মার্কিন দূতাবাসে হামলার ফলে সৃষ্ট আগুনের ঘটনায় ইরানের কোনো হাত নেই উল্লেখ করে এনায়াতি বলেন, আমরা নিশ্চিত করছি যে রিয়াদে মার্কিন দূতাবাসে হামলায় ইরানের কোনো ভূমিকা নেই। সেই সঙ্গে রাষ্ট্রদূত এএফপি-কে আরও বলেন, তেহরানের অপারেশন কমান্ড যদি কোথাও হামলা চালায়, তবে তারা এর দায়িত্ব স্বীকার করে নেয়।

 এমএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ