রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

ইরাকের বাগদাদে সামরিক বিমানবন্দরে ড্রোন হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ইরাকের রাজধানী বাগদাদের একটি সামরিক বিমানবন্দরে ড্রোন হামলা হয়েছে। মার্কিন কূটনৈতিকদের জন্য ওই বিমানবন্দরটি ব্যবহৃত হতো।

গতকাল শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যায় এই হামলা হয়। এতে সেখানকার কিছু অবকাঠামোতে আগুন ধরে যায়। ইরাকি একটি সূত্র শনিবার (৭ মার্চ) এ তথ্য জানিয়েছেন। তবে এ ব্যাপারে ইরাক সরকার এখনো কোনো বিবৃতি দেয়নি। খবর আল-জাজিরার।

এই ড্রোন হামলার আগে বাগদাদ বিমানবন্দরের পাশে মার্কিন দূতাবাসের কাছে রকেট হামলা হয়।

ওই রকেটটি ইরাক থেকেই ছোড়া হয়। যে যান ব্যবহার করে এটি ছোড়া হয়েছিল সেটি পরবর্তীতে জব্দ করে ইরাকি বাহিনী। এছাড়া নিক্ষেপের জন্য প্রস্তুত কয়েকটি রকেটও জব্দ করে তারা।

ইরাকের বসরায় আলাদা ঘটনায় যুক্তরাষ্ট্রের কোম্পানির পরিচালিত একটি তেল ও জ্বালানি স্থাপনায় হামলা হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় বাগদাদ বিমানবন্দরের ওই একটি সামরিক ঘাঁটিতে চারটি ড্রোন হামলা চালানো হয়েছে, ইরাকি এক কর্মকর্তা জানিয়েছেন, কমপক্ষে দুটি ড্রোন এর ভেতরে বিস্ফোরিত হয়েছে।

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বাগদাদ বিমানবন্দরের কাছে বেশ কয়েকবার ড্রোন হামলা হয়েছে।

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ