সোমবার, ৩০ মার্চ ২০২৬ ।। ১৫ চৈত্র ১৪৩২ ।। ১১ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
সংসদে সংস্কার পরিষদের অধিবেশন নিয়ে আলোচনা মঙ্গলবার মাকতাবাতুল ফাতাহর আয়োজনে বৃত্তি প্রদান ও মতবিনিময় সভা কাল জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতার মুলতবি প্রস্তাব ভালো নেই শহীদ মুগ্ধর বাবা, দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন স্নিগ্ধ বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি চাকরিজীবীদের ১১ নির্দেশনা নোয়াখালীতে মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ আমরা সংবিধান সংশোধনের জন্য নয়, সংস্কারের জন্য এসেছি: নাহিদ ইসলাম শিক্ষাখাত ইবাদতখানা, শিক্ষাদান সদকায়ে জারিয়া: শিক্ষামন্ত্রী 'স্বরাষ্ট্রমন্ত্রীর আইনের ব্যাখ্যা না দিয়ে সন্ত্রাসীদের বিচারের দিকে নজর দেওয়া দরকার' হাজিরা দিতে গিয়ে কারাগারে আওয়ামী লীগের ১০ নেতাকর্মী

চলমান যুদ্ধ পরিস্থিতিতে নিজেদের অর্থনৈতিক অবস্থা জানাল সৌদি আরব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

চলমান যুদ্ধে ইরানের হামলার পর এবার নিজেদের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে জানাল সৌদি আরব। দেশটির অর্থমন্ত্রণালয় জানিয়েছে, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ শুরুর এক সপ্তাহ পরও দেশের আর্থিক অবস্থান শক্তিশালী রয়েছে এবং তাদের একাধিক রপ্তানি পথ রয়েছে। এর মধ্যে লোহিত সাগর অন্যতম।

মন্ত্রণালয়টির মুখপাত্র এক বিবৃতিতে সাম্প্রতিক উন্নয়ন উল্লেখ করলেও সরাসরি সংঘাতের বিষয়ে কিছু বলেননি।

মুখপাত্র বলেন, ‘সৌদি আরবজুড়ে অর্থনৈতিক কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে। আমরা অর্থনৈতিক ও আর্থিক সূচকগুলো নিয়মিত পর্যবেক্ষণ করছি এবং বর্তমান তথ্য নিশ্চিত করছে যে, আমাদের আর্থিক অবস্থান ও মধ্যমেয়াদি দৃষ্টিভঙ্গি শক্তিশালী।’


দেশটির তেলের মূল্যের ক্ষেত্রে জানা যায়, গত শুক্রবারের পর থেকে দাম প্রায় ২০ শতাংশ বেড়েছে। যুদ্ধের কারণে গুরুত্বপূর্ণ হাইড্রোকার্বন রপ্তানি পথ হরমুজ প্রণালি দিয়ে কমে গেছে এবং উৎপাদন বন্ধ হয়েছে।

সূত্র: আলজাজিরা

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ