রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

নিজ নাগরিকদের লেবানন ছাড়ার আহ্বান যুক্তরাষ্ট্রের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

যুক্তরাষ্ট্রের নাগরিকদের লেবানন ছাড়ার আহ্বান জানিয়েছে বৈরুতে অবস্থিত মার্কিন দূতাবাস। আর যারা দেশটি ছাড়তে পারছেন না, তাদের নিরাপদ আশ্রয়ে থাকতে বলেছে তারা।

মঙ্গলবার (১০ মার্চ) সকালে প্রকাশিত এক নিরাপত্তা সতর্কবার্তায় দূতাবাস বলে, যদি নিরাপদ মনে করেন, তবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের বৈরুত রফিক হারিরি বিমানবন্দর ছেড়ে যেতে থাকা মিডল ইস্ট এয়ারলাইন্সের ফ্লাইটে দেশ ছাড়ার বিষয়টি ‘গুরুত্বের সঙ্গে বিবেচনা করা’ উচিত।

গত এক সপ্তাহ ধরে বৈরুত ও লেবাননের দক্ষিণাংশ এলাকা ইসরায়েলের অব্যাহত বোমাবর্ষণের আওতায় রয়েছে। ইসরায়েল বলছে, তারা ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে লক্ষ্য করে এসব আক্রমণ চালাচ্ছে।

এদিকে, ইসরায়েল আবার দক্ষিণ লেবাননের মানুষদের জরুরি-ভিত্তিতে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে, কারণ দেশটি ওই এলাকায় বিমান হামলা অব্যাহত রেখেছে।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) মুখপাত্র আভিচায় আদ্রেয়ি বলেন, লিতানি নদীর দক্ষিণে হেজবুল্লাহর তৎপরতার কারণে ইসরায়েল ‘কঠোর’ ব্যবস্থা নিচ্ছে।

তিনি এক্স-এ লিখেছেন, ‘আমরা আবারও জরুরি আহ্বান জানাচ্ছি—আপনারা অবিলম্বে আপনার ঘরবাড়ি ছাড়ুন এবং লিতানি নদীর উত্তরে চলে যান’।

সোমবার আইডিএফ জানায়, তারা লেবাননে আল-কার্দ আল-হাসান অ্যাসোসিয়েশন (একিউএএইচ)-এর লক্ষ্যবস্তুতে একাধিক হামলা চালিয়েছে; এটি হেজবুল্লাহ-সংশ্লিষ্ট একটি আর্থিক সংস্থা।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গতকাল পর্যন্ত এই মাসের শুরুর দিকে ইসরায়েলি অভিযান শুরুর পর থেকে ৪৮৬ জন নিহত হয়েছে।

সূত্র: বিবিসি

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ