রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

পশ্চিমবঙ্গে হুমায়ুন কবীরের সঙ্গে জোটে ওয়াইসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ভারতের পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসোভা ভোটে হুমায়ুন কবীরের আম জনতা উন্নয়ন পার্টি এজেইউপির সঙ্গে জোট বাঁধছে আসাউদ্দিন ওয়াইসির অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমীন এআইএমআইএম।

তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত নেতা হুমায়ুন কবীর অযোধ্যার বাবরি মসজিদের অনুকরণে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে মসজিদ তৈরি করতে চান।

রোববার এক সাংবাদিক সম্মেলনে হুমায়ুন কবীর বলেন, সারা বাংলা জুড়ে বিভিন্ন আসনে আমাদের ১৫৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। আমি রেজিনাগর ও নওদা বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করব। পুনম বেগম ভবানীপুর থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে লড়ছেন।

বার্তা সংস্থা এএনআইকে তিনি বলেছেন, এআইএমআইএম-এর সঙ্গে জোট বেঁধে হয়ত আমরা আটটি আসনে লড়ব।
অন্যদিকে, রোববারই এআইএমআইএম-এর সভাপতি আসাদুদ্দিন ওয়াইসি এজেইউপির সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচনে যাওয়র কথা ঘোষণা করেছেন।

তিনি বলেছেন, পশ্চিমবঙ্গের ভোটে আমরা হুমায়ুন কবীরের দলের সঙ্গে লড়ব। ১৫ বছর ধরে মুখ্যমন্ত্রী হিসাবে রয়েছেন মমতা ব্যানার্জী কিন্তু মুসলমানদের উন্নয়ন হয়নি। তাদের সঙ্গে অন্যায় হয়েছে।

প্রসঙ্গত, ২০২১ সালের নির্বাচনেও লড়েছিল এআইএমএম যদিও ফল আশানুরূপ হয়নি। সূত্র: বিবিসি বাংলা

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ