রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

ড্রোন হামলার ২৪ ঘণ্টা পরও কুয়েত বিমানবন্দরে জ্বলছে আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইরানের ছোড়া দুটি ড্রোন কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে আঘাত হানে। একটি জ্বালানি ট্যাংকে আঘাত করলে সেখানে আগুন ধরে যায়। হামলার প্রায় ২৪ ঘণ্টা পরেও সেখানে আগুন জ্বলছে।

আজ বৃহস্পতিবার আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, কর্তৃপক্ষ সেই আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছিল। তবে পরিস্থিতি খুব একটা ভালো নয়।

বিশ্লেষকেরা বলছেন, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়ে যখন মাত্র একটি বা দুটি ড্রোনও লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়, তখন ক্ষয়ক্ষতির পরিমাণ হয় ভয়াবহ।

এদিকে, গত কয়েক ঘণ্টায় বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতসহ (ইউএই) জিসিসিভুক্ত দেশগুলোতেও ইরানের হামলা চালানোর খবর পাওয়া গেছে।

বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মুহাররাক এলাকার একটি স্থাপনায় লাগা আগুন সিভিল ডিফেন্সের কর্মীরা নিভিয়ে ফেলেছেন। সেখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এ ছাড়া যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন নিশানা করে উপকূলীয় অঞ্চল থেকে ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। দেশটির সেনাবাহিনী বুধবার (২৫ মার্চ) এমন দাবি করেছে।

ইরানের প্রেস টিভি একটি ভিডিও প্রকাশ করে জানিয়েছে, সশস্ত্র বাহিনী মার্কিন এই রণতরী লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে। অন্যদিকে, রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা নৌবাহিনীর কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে এই অভিযানের কথা নিশ্চিত করেছে।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ