বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইরানের সঙ্গে সম্পর্ক জুড়তে লেবাননের প্রতি হিজবুল্লাহর আহ্বান ১৭ হাজার ৩৩ কোটি টাকার জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অনশন অব্যাহত রাখবেন ইবতেদায়ী শিক্ষকরা রাজশাহীতে ট্রাক-মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২ ‘যুক্তরাজ্যের মুসলিমদের সম্প্রীতির দৃষ্টান্ত বিশ্বে গর্বের বিষয়’ অপরাধের বিচার হোক সমান চোখে, ধর্মীয় পরিচয়ে নয় সুযোগ দিয়ে দেখুন, মাদরাসার ছাত্ররাই বদলে দিতে পারে চিত্র ‘সব প্রতিকূলতা ডিঙিয়ে ইসলামি রাষ্ট্র বিনির্মাণের সংগ্রাম জোরদার করতে হবে’ স্থানীয় সরকার নির্বাচন অক্টোবরে, ২৯০০ কোটি টাকা বরাদ্দ চেয়েছে ইসি খেলাফত মজলিস ইউকে সাউথ শাখার তরবিয়াহ মাহফিল অনুষ্ঠিত

হরমুজে ইরানের নিয়ন্ত্রণ নিয়ে কঠোর সতর্কতা আমিরাতের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের কূটনৈতিক উপদেষ্টা আনোয়ার গারগাশ সতর্ক করে বলেছেন, হরমুজ প্রণালীর মর্যাদা পরিবর্তনে ইরানের যেকোনো পদক্ষেপ ইউরোপসহ বিশ্বব্যাপী মারাত্মক প্রভাব ফেলবে এবং এটি একটি গুরুতর নজির সৃষ্টি করবে।

সম্প্রতি এক মন্তব্যে গারগাশ বলেছেন, ইউরোপীয় দেশগুলোর উচিত হরমুজ প্রণালীর ওপর ইরানের নিয়ন্ত্রণকে কোনো দূরের সমস্যা হিসেবে না দেখে, বরং এটিকে সরাসরি তাদের জ্বালানি ও বাণিজ্য নিরাপত্তার সাথে জড়িত সংকট হিসেবে বিবেচনা করা।

তিনি আরও উল্লেখ করেন, ইরান যুদ্ধের পর উপসাগরীয় প্রতিটি দেশের হিসাব-নিকাশে মার্কিন যুক্তরাষ্ট্র ‘আরও বেশি কেন্দ্রীয় বা গুরুত্বপূর্ণ’ হয়ে উঠেছে।

গারগাশ বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হরমুজ প্রণালী উন্মুক্তকারী একটি চুক্তি হওয়ার সম্ভাবনা ‌‘ফিফটি-ফিফটি’।

তিনি আরও বলেন, ‘ইরানি কর্মকর্তারা বছরের পর বছর ধরে অনেক সুযোগ হাতছাড়া করেছেন, কারণ তাদের নিজেদের সামর্থ্যকে অতিরিক্ত মূল্যায়ন করার একটি প্রবণতা রয়েছে। আশা করি এবার তারা তেমনটা করবে না।

সূত্র: মিডল ইস্ট আই

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ