বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
১৭ হাজার ৩৩ কোটি টাকার জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অনশন অব্যাহত রাখবেন ইবতেদায়ী শিক্ষকরা রাজশাহীতে ট্রাক-মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২ ‘যুক্তরাজ্যের মুসলিমদের সম্প্রীতির দৃষ্টান্ত বিশ্বে গর্বের বিষয়’ অপরাধের বিচার হোক সমান চোখে, ধর্মীয় পরিচয়ে নয় সুযোগ দিয়ে দেখুন, মাদরাসার ছাত্ররাই বদলে দিতে পারে চিত্র ‘সব প্রতিকূলতা ডিঙিয়ে ইসলামি রাষ্ট্র বিনির্মাণের সংগ্রাম জোরদার করতে হবে’ স্থানীয় সরকার নির্বাচন অক্টোবরে, ২৯০০ কোটি টাকা বরাদ্দ চেয়েছে ইসি খেলাফত মজলিস ইউকে সাউথ শাখার তরবিয়াহ মাহফিল অনুষ্ঠিত সেনাকুঞ্জে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

চীনে কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৮


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

কয়লা খনিতে ভয়াবহ গ্যাস বিস্ফোরণের ঘটনায় অন্তত আট শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩৮ জন শ্রমিক এখনো খনির ভেতরে আটকা পড়ে আছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া।

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (২২ মে) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চাংঝি শহরের লিউশেনিউ কয়লা খনিতে বিস্ফোরণটি ঘটে। দুর্ঘটনার সময় খনিটিতে প্রায় ২৪৭ জন শ্রমিক কাজ করছিলেন।

শনিবার (২৩ মে) সকাল ৬টা পর্যন্ত প্রায় ২০০ শ্রমিককে নিরাপদে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। তবে নিখোঁজ শ্রমিকদের উদ্ধারে এখনো অভিযান চলছে।

বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং উদ্ধার কার্যক্রম জোরদার করার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি দুর্ঘটনার কারণ খতিয়ে দেখে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

শানসি প্রদেশ চীনের অন্যতম বৃহৎ কয়লা উৎপাদনকারী অঞ্চল। প্রায় ৩ কোটি ৪০ লাখ মানুষের বসবাসকারী এই প্রদেশে গত বছর প্রায় ১ দশমিক ৩ বিলিয়ন টন কয়লা উত্তোলন করা হয়েছে, যা দেশের মোট উৎপাদনের প্রায় এক-তৃতীয়াংশ।

তবে দীর্ঘদিন ধরেই শানসির খনি শিল্পে নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে সমালোচনা রয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে এ অঞ্চলের বিভিন্ন কয়লা খনিতে বহু দুর্ঘটনার ঘটনা ঘটেছে।

সূত্র: সিএনএন

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ