বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
১৭ হাজার ৩৩ কোটি টাকার জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অনশন অব্যাহত রাখবেন ইবতেদায়ী শিক্ষকরা রাজশাহীতে ট্রাক-মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২ ‘যুক্তরাজ্যের মুসলিমদের সম্প্রীতির দৃষ্টান্ত বিশ্বে গর্বের বিষয়’ অপরাধের বিচার হোক সমান চোখে, ধর্মীয় পরিচয়ে নয় সুযোগ দিয়ে দেখুন, মাদরাসার ছাত্ররাই বদলে দিতে পারে চিত্র ‘সব প্রতিকূলতা ডিঙিয়ে ইসলামি রাষ্ট্র বিনির্মাণের সংগ্রাম জোরদার করতে হবে’ স্থানীয় সরকার নির্বাচন অক্টোবরে, ২৯০০ কোটি টাকা বরাদ্দ চেয়েছে ইসি খেলাফত মজলিস ইউকে সাউথ শাখার তরবিয়াহ মাহফিল অনুষ্ঠিত সেনাকুঞ্জে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

এবার ঈদের ছুটি কমিয়ে দিলেন ‍শুভেন্দু অধিকারী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

বিজেপি পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসার পর থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একের পর এক মুসলিমবিরোধী সিদ্ধান্ত নিচ্ছেন। এবার তিনি মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহার ছুটি কমিয়ে দিয়ে নতুন করে সমালোচিত হচ্ছেন।

পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনামলে বিগত ১৫ বছর ধরে ঈদ উপলক্ষে রাজ্যে দুদিন সরকারি ছুটি দেওয়ার রীতি ছিল। এবারও বছরের শুরুতে মমতা ঘোষণা করে গিয়েছিলেন, ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৬ ও ২৭ মে দুদিন রাজ্য জুড়ে সরকারি ছুটি থাকবে। কিন্তু সেই ছুটি কমিয়ে দিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বিজেপি সরকার।

শনিবার নবান্ন থেকে এক বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২৬ বা ২৭ মে নয়, ঈদ উপলক্ষে শুধু আগামী ২৮ মে, বৃহস্পতিবার একদিন সরকারি ছুটি থাকবে।

প্রশাসনিক ও নবান্ন সূত্রে বলা হচ্ছে, ঈদের আসল তারিখ অনুযায়ী এই পরিবর্তন আনা হয়েছে। সাধারণত চাঁদ দেখার ওপর ভিত্তি করেই ঈদের দিন নির্ধারিত হয়। তাই ক্যালেন্ডারের আগের দিনক্ষণ বদলে নতুন করে বৃহস্পতিবার দিনটিকে ছুটির জন্য বেছে নেওয়া হয়েছে।

তবে পর্যবেক্ষকদের অনেকে মনে করছেন, বিষয়টি চাঁদ দেখার দিন বদল নয়, এর নেপথ্যে রয়েছে নতুন সরকারের এক প্রচ্ছন্ন রাজনৈতিক বার্তা। কারণ ক্ষমতা গ্রহণের পর থেকেই শুভেন্দু অধিকারী মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে একের পর এক সিদ্ধান্ত নিয়েছে যাচ্ছেন। 

এর আগে গত ১৩ মে বিজেপি সরকারের তরফে ‘পশু জবাই সংক্রান্ত নির্দেশিকা’ মেনে চলার জন্য একটি গণবিজ্ঞপ্তি জারি করে, যেখানে বলা হয়- সরকারের অনুমতি ছাড়া রাজ্যটিতে কেউ কোনো গরু ও মহিষ জবাই করতে পারবেন না। এছাড়া গরুর বয়স কমপক্ষে ১৪ বছর হতে হবে।

ঈদের ঠিক আগে এই সিদ্ধান্তে পশ্চিমবঙ্গে কার্যত বন্ধ হয়ে গেছে গরু কেনাবেচা। এতে চরম বিপাকে পড়েছেন রাজ্যের বহু হিন্দু খামারি ও ব্যবসায়ীরা।

সূত্র: আনন্দবাজার

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ