বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
১৭ হাজার ৩৩ কোটি টাকার জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অনশন অব্যাহত রাখবেন ইবতেদায়ী শিক্ষকরা রাজশাহীতে ট্রাক-মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২ ‘যুক্তরাজ্যের মুসলিমদের সম্প্রীতির দৃষ্টান্ত বিশ্বে গর্বের বিষয়’ অপরাধের বিচার হোক সমান চোখে, ধর্মীয় পরিচয়ে নয় সুযোগ দিয়ে দেখুন, মাদরাসার ছাত্ররাই বদলে দিতে পারে চিত্র ‘সব প্রতিকূলতা ডিঙিয়ে ইসলামি রাষ্ট্র বিনির্মাণের সংগ্রাম জোরদার করতে হবে’ স্থানীয় সরকার নির্বাচন অক্টোবরে, ২৯০০ কোটি টাকা বরাদ্দ চেয়েছে ইসি খেলাফত মজলিস ইউকে সাউথ শাখার তরবিয়াহ মাহফিল অনুষ্ঠিত সেনাকুঞ্জে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

লেবাননসহ বিভিন্ন স্থানে সামরিক অভিযান ইসরায়েলের আত্মরক্ষামূলক অধিকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তার এক বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ফোনালাপের কথা উল্লেখ করে বলেন, ট্রাম্প বলেছেন, লেবানন সীমান্তসহ বিভিন্ন স্থানে ইসরায়েলের আত্মরক্ষামূলক অভিযান চালানোর পূর্ণ অধিকার রয়েছে। খবর শাফাক নিউজের। 

সংবাদমাধ্যম শাফাক নিউজের প্রতিবেদনে উল্লেখ করা হয়, নেতানিয়াহু বলেন, আমি ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথা বলেছি। সেখানে ইরানের পারমাণবিক কর্মসূচি, হরমুজ প্রণালি পুনরায় চালু করা এবং সম্ভাব্য চূড়ান্ত চুক্তি নিয়ে আলোচনা হয়েছে।

নেতানিয়াহু দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভবিষ্যতের যে কোনো চুক্তির আওতায় ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণভাবে ভেঙে ফেলার পক্ষে সমর্থন জানিয়েছেন।

তার আরও দাবি, উভয় পক্ষ একমত হয়েছে যে ভবিষ্যতের যে কোনো চুক্তিতে পারমাণবিক হুমকি পুরোপুরি দূর করতে হবে। এর মধ্যে থাকবে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনা ভেঙে ফেলা এবং সমৃদ্ধ পারমাণবিক উপাদান দেশটির বাইরে সরিয়ে নেওয়া।

এদিকে, বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি প্রাথমিক সমঝোতা হয়েছে, যেখানে হরমুজ প্রণালি পুনরায় চালুর বিষয়টিও রয়েছে। তবে চূড়ান্ত চুক্তির আগে এখনো বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা বাকি রয়েছে।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ