বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
১৭ হাজার ৩৩ কোটি টাকার জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অনশন অব্যাহত রাখবেন ইবতেদায়ী শিক্ষকরা রাজশাহীতে ট্রাক-মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২ ‘যুক্তরাজ্যের মুসলিমদের সম্প্রীতির দৃষ্টান্ত বিশ্বে গর্বের বিষয়’ অপরাধের বিচার হোক সমান চোখে, ধর্মীয় পরিচয়ে নয় সুযোগ দিয়ে দেখুন, মাদরাসার ছাত্ররাই বদলে দিতে পারে চিত্র ‘সব প্রতিকূলতা ডিঙিয়ে ইসলামি রাষ্ট্র বিনির্মাণের সংগ্রাম জোরদার করতে হবে’ স্থানীয় সরকার নির্বাচন অক্টোবরে, ২৯০০ কোটি টাকা বরাদ্দ চেয়েছে ইসি খেলাফত মজলিস ইউকে সাউথ শাখার তরবিয়াহ মাহফিল অনুষ্ঠিত সেনাকুঞ্জে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধ থামাতে কাতারে চলছে আলোচনা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত বন্ধে কাতারে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা চলছে। সম্ভাব্য যুদ্ধবিরতি ও উত্তেজনা কমানোর লক্ষ্যে ইরানের শীর্ষ পর্যায়ের প্রতিনিধিরা কাতারে পৌঁছেছেন বলে জানা গেছে। খবর আলজাজিরার।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আলোচনায় কিছু অগ্রগতি হয়েছে। তবে এখনই চূড়ান্ত সমঝোতা খুব কাছাকাছি—এমন বলা যাবে না।

এদিকে আলোচনার মধ্যেই যুক্তরাষ্ট্র ইরানের দক্ষিণাঞ্চলে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ও নৌ-মাইন বসানোর কাজে ব্যবহৃত কিছু জাহাজে হামলা চালানোর কথা জানিয়েছে। মার্কিন বাহিনীর দাবি, এটি ছিল আত্মরক্ষামূলক পদক্ষেপ।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধের সম্ভাব্য চুক্তিতে সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কসহ আঞ্চলিক দেশগুলোরও অংশ নেওয়া উচিত।

অন্যদিকে ইসরায়েলও লেবাননে হামলা জোরদার করেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হিজবুল্লাহর বিরুদ্ধে কঠোর হামলা চালানোর নির্দেশ দিয়েছেন।

বিশ্লেষকদের মতে, কাতারের এই আলোচনা সফল হলে মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তেজনা কিছুটা কমতে পারে। তবে একই সময়ে সামরিক হামলা চলতে থাকায় পরিস্থিতি এখনো অত্যন্ত অনিশ্চিত।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ