বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইরানের সঙ্গে সম্পর্ক জুড়তে লেবাননের প্রতি হিজবুল্লাহর আহ্বান ১৭ হাজার ৩৩ কোটি টাকার জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অনশন অব্যাহত রাখবেন ইবতেদায়ী শিক্ষকরা রাজশাহীতে ট্রাক-মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২ ‘যুক্তরাজ্যের মুসলিমদের সম্প্রীতির দৃষ্টান্ত বিশ্বে গর্বের বিষয়’ অপরাধের বিচার হোক সমান চোখে, ধর্মীয় পরিচয়ে নয় সুযোগ দিয়ে দেখুন, মাদরাসার ছাত্ররাই বদলে দিতে পারে চিত্র ‘সব প্রতিকূলতা ডিঙিয়ে ইসলামি রাষ্ট্র বিনির্মাণের সংগ্রাম জোরদার করতে হবে’ স্থানীয় সরকার নির্বাচন অক্টোবরে, ২৯০০ কোটি টাকা বরাদ্দ চেয়েছে ইসি খেলাফত মজলিস ইউকে সাউথ শাখার তরবিয়াহ মাহফিল অনুষ্ঠিত

যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে নতুন চুক্তি, অপেক্ষা ট্রাম্পের অনুমোদনের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো এবং আন্তর্জাতিক বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালি থেকে বাণিজ্যিক জাহাজ চলাচল বিষয়ক নিষেধাজ্ঞা তুলে নিতে নতুন একটি চুক্তি স্বাক্ষরে রাজি হয়েছেন যুক্তরাষ্ট্র ও ইরানের সরকারি কর্মকর্তারা। এখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনুমতি দিলেই চুক্তিটি স্বাক্ষরিত হবে।

শুক্রবার যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতির সঙ্গে সম্পর্কিত ৪টি সূত্র ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছে। 

যদি প্রেসিডেন্ট ট্রাম্প প্রস্তাবিত নতুন চুক্তি অনুমোদন করেন, তাহলে যুদ্ধবিরতির মেয়াদ আরও ৬০ দিন বাড়বে এবং হরমুজ প্রণালি থেকে বাণিজ্যিক জাহাজ চলাচলে অবরোধ তুলে নেওয়া হবে, ফলে গুরুত্বপূর্ণ এই বাণিজ্য জলপথ দিয়ে জাহাজ চলাচলও স্বাভাবিক হওয়া শুরু করে।

সূত্রের বরাতে জানা গেছে, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত স্থানান্তর ও পরমাণু প্রকল্প নিয়ে আলোচনার জন্যই যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর এই চুক্তি প্রস্তাব করা হয়েছে।  

আইও


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ