বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আদ্-দ্বীনের শোকজের জবাবে সন্তুষ্ট নই: স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার ঢাকায় আসবেন ভারতের নতুন হাইকমিশনার ইরানের সঙ্গে সম্পর্ক জুড়তে লেবাননের প্রতি হিজবুল্লাহর আহ্বান ১৭ হাজার ৩৩ কোটি টাকার জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অনশন অব্যাহত রাখবেন ইবতেদায়ী শিক্ষকরা রাজশাহীতে ট্রাক-মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২ ‘যুক্তরাজ্যের মুসলিমদের সম্প্রীতির দৃষ্টান্ত বিশ্বে গর্বের বিষয়’ অপরাধের বিচার হোক সমান চোখে, ধর্মীয় পরিচয়ে নয় সুযোগ দিয়ে দেখুন, মাদরাসার ছাত্ররাই বদলে দিতে পারে চিত্র ‘সব প্রতিকূলতা ডিঙিয়ে ইসলামি রাষ্ট্র বিনির্মাণের সংগ্রাম জোরদার করতে হবে’

লেবানন যুদ্ধে নিহত ইসরাইল সেনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

লেবাননে চলমান সংঘাতে একজন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। নিহত সেনার বয়স ২১ বছর।

শনিবার ( ৩০ মে) সংঘটিত এই ঘটনায় আরও চারজন সেনা আহত হয়েছেন। সূত্র: আল-জাজিরার।

ইসরায়েলি সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, নিহত সেনা ছিলেন স্টাফ সার্জেন্ট মাইকেল তিউকিন। তিনি দক্ষিণ লেবাননে একটি সামরিক অভিযানে অংশ নেওয়ার সময় প্রাণ হারান। একই ঘটনায় আহত চার সেনার অবস্থা তুলনামূলকভাবে হালকা বলে জানানো হয়েছে।

ইসরায়েলের বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘চ্যানেল ১২’ জানিয়েছে, হিজবুল্লাহর ছোড়া একটি ড্রোন হামলায় ওই সেনা নিহত হন। ড্রোনটি শনিবার রাতে সেনাদের অবস্থান লক্ষ্য করে আঘাত হানে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে লেবানন সীমান্তে ড্রোন হামলার ঘটনা বৃদ্ধি পেয়েছে। ইসরায়েলি কর্মকর্তাদের মতে, বিস্ফোরক বহনকারী ড্রোন এখন উত্তরাঞ্চলে তাদের বাহিনীর জন্য অন্যতম বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে।

দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনী ও হিজবুল্লাহর মধ্যে সংঘর্ষ অব্যাহত থাকায় সীমান্ত পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ