বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আদ্-দ্বীনের শোকজের জবাবে সন্তুষ্ট নই: স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার ঢাকায় আসবেন ভারতের নতুন হাইকমিশনার ইরানের সঙ্গে সম্পর্ক জুড়তে লেবাননের প্রতি হিজবুল্লাহর আহ্বান ১৭ হাজার ৩৩ কোটি টাকার জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অনশন অব্যাহত রাখবেন ইবতেদায়ী শিক্ষকরা রাজশাহীতে ট্রাক-মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২ ‘যুক্তরাজ্যের মুসলিমদের সম্প্রীতির দৃষ্টান্ত বিশ্বে গর্বের বিষয়’ অপরাধের বিচার হোক সমান চোখে, ধর্মীয় পরিচয়ে নয় সুযোগ দিয়ে দেখুন, মাদরাসার ছাত্ররাই বদলে দিতে পারে চিত্র ‘সব প্রতিকূলতা ডিঙিয়ে ইসলামি রাষ্ট্র বিনির্মাণের সংগ্রাম জোরদার করতে হবে’

ট্রাক উল্টে ২২ আফগান শরণার্থী নিহত


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

পাকিস্তান থেকে নিজ দেশে ফেরার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২২ জন আফগান শরণার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৬ জন।

নিহতদের অধিকাংশই নারী ও শিশু বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

শনিবার (৩০ মে) পূর্ব আফগানিস্তানের লাগমান প্রদেশে কাবুল ও নানগারহারকে সংযুক্তকারী প্রধান মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে।

শরণার্থীবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে গেলে হতাহতের এ ঘটনা ঘটে।

প্রাদেশিক গভর্নরের মুখপাত্র আবদুল মালিক নিয়াজাই জানান, নিহতদের মধ্যে অন্তত ১০ জন শিশু এবং ৫ জন নারী রয়েছেন।

প্রাদেশিক জনস্বাস্থ্য পরিচালক আমিনুল্লাহ শরিফের ভাষ্য অনুযায়ী, চালক ঘুমিয়ে পড়ায় ট্রাকটির নিয়ন্ত্রণ হারিয়ে যায়। পরে সেটি সড়ক থেকে ছিটকে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই বহু হতাহতের ঘটনা ঘটে।

সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তান ও ইরান থেকে লাখো আফগান নাগরিক নিজ দেশে ফিরে গেছেন। তাদের অনেকেই দীর্ঘদিন ধরে প্রতিবেশী দেশগুলোতে বসবাস ও কাজ করছিলেন। ফেরার পথে এমন দুর্ঘটনা নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

এদিকে, একই অঞ্চলে আরেকটি দুর্ঘটনার খবর পাওয়া গেছে। শুক্রবার রাতে পূর্ব আফগানিস্তানের নুরিস্তান প্রদেশে একটি গাড়ি সড়ক থেকে ছিটকে নদীতে পড়ে যায়। এতে চালক আহত হন এবং চার যাত্রী নিখোঁজ হন।

প্রাদেশিক প্রশাসন জানিয়েছে, নিখোঁজদের উদ্ধারে উদ্ধারকর্মীরা অভিযান চালিয়ে যাচ্ছেন।

বিশেষজ্ঞদের মতে, আফগানিস্তানে জরাজীর্ণ সড়ক অবকাঠামো, যানবাহনের অনুপযুক্ত অবস্থা এবং ট্রাফিক আইন অমান্যের কারণে প্রায়ই প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা ঘটছে।

তথ্যসূত্র: এনডিটিভি

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ