শুক্রবার, ০৫ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

যুদ্ধে ব্যর্থ হয়ে শত্রুরা অভ্যন্তরীণ বিভেদ সৃষ্টি করতে চাইছে: মোজতবা খামেনি


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

যুদ্ধে ব্যর্থ হওয়ার পর ইরানের শত্রুরা দেশের জনগণের মনোবল দুর্বল করতে এবং অভ্যন্তরীণ বিভেদ সৃষ্টি করতে চাইছে বলে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি এক চিঠিতে উল্লেখ করেছেন।

চিঠিতে তিনি বলেন, জনগণের মধ্যে হতাশা, নৈরাশ্য বা বিভ্রান্তি ছড়ায়— এমন কোনো কাজ বা বক্তব্য শত্রুপক্ষকে সহায়তা করার শামিল। এ সময় তিনি জাতীয় ঐক্য ও ধৈর্য ধরে রাখার আহ্বান জানান।

এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনাকে কেন্দ্র করে দেশের ভেতরে বিভক্তি তৈরি না করার আহ্বান জানিয়েছেন ইরানের এক শীর্ষ কর্মকর্তা মোহাম্মদ রেজা বাহোনার।

তিনি বলেন, আলোচনার পক্ষে বা বিপক্ষে অবস্থান নেওয়া ব্যক্তিদের দেশদ্রোহী বা গুপ্তচর হিসেবে আখ্যা দেওয়া জাতীয় ঐক্যের জন্য ক্ষতিকর। এতে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান ও নেতৃত্ব নিয়েও প্রশ্ন তৈরি হতে পারে।

বাহোনারের মতে, যুদ্ধকালীন পরিস্থিতিতে রাজনৈতিক মতভেদ নয়, বরং জাতীয় ঐক্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ