শুক্রবার, ০৫ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার চায় জমিয়ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিদ্যুতের বিল বৃদ্ধির সিদ্ধান্তে গভীর উদ্বেগ ও অসন্তোষ প্রকাশ করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। সংগঠনটির শীর্ষ নেতারা বলেছেন, উচ্চ মূল্যস্ফীতি, নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি এবং চলমান অর্থনৈতিক সংকটের মধ্যে বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত সাধারণ মানুষের জীবনযাত্রাকে আরও দুর্বিষহ করে তুলবে।

বৃহস্পতিবার (৪ জুন) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক এবং মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী।

নেতৃদ্বয় বলেন, বিদ্যুৎ কেবল একটি সেবামাত্র নয়; এটি মানুষের দৈনন্দিন জীবন, শিক্ষা, চিকিৎসা, কৃষি, শিল্প ও ব্যবসা-বাণিজ্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। ফলে বিদ্যুতের মূল্য বৃদ্ধি পেলে এর প্রভাব সমাজের প্রতিটি স্তরে পড়ে এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির মাধ্যমে জনগণের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হয়। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণি এর সবচেয়ে বেশি ভুক্তভোগী হয়।

বিবৃতিতে তারা বলেন, জনগণের ওপর নতুন আর্থিক বোঝা চাপিয়ে দেওয়ার পরিবর্তে বিদ্যুৎ খাতের অনিয়ম, অপচয় ও দুর্নীতি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা উচিত। খাতটির সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করা গেলে ব্যয় কমানো সম্ভব হবে এবং জনগণকে অতিরিক্ত চাপ বহন করতে হবে না।

জমিয়তের নেতারা দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ও জনস্বার্থের বিষয়টি বিবেচনায় নিয়ে বিদ্যুতের বিল বৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।

তারা আরও বলেন, জনকল্যাণমূলক রাষ্ট্রব্যবস্থার অন্যতম দায়িত্ব হলো জনগণের জীবনযাত্রাকে সহজ করা, কঠিন করে তোলা নয়। তাই সাধারণ মানুষের কষ্ট ও বাস্তবতা অনুধাবন করে বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার অথবা সহনীয় পর্যায়ে নামিয়ে আনার জন্য কার্যকর উদ্যোগ গ্রহণ করা জরুরি।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ