বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আদ্-দ্বীনের শোকজের জবাবে সন্তুষ্ট নই: স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার ঢাকায় আসবেন ভারতের নতুন হাইকমিশনার ইরানের সঙ্গে সম্পর্ক জুড়তে লেবাননের প্রতি হিজবুল্লাহর আহ্বান ১৭ হাজার ৩৩ কোটি টাকার জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অনশন অব্যাহত রাখবেন ইবতেদায়ী শিক্ষকরা রাজশাহীতে ট্রাক-মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২ ‘যুক্তরাজ্যের মুসলিমদের সম্প্রীতির দৃষ্টান্ত বিশ্বে গর্বের বিষয়’ অপরাধের বিচার হোক সমান চোখে, ধর্মীয় পরিচয়ে নয় সুযোগ দিয়ে দেখুন, মাদরাসার ছাত্ররাই বদলে দিতে পারে চিত্র ‘সব প্রতিকূলতা ডিঙিয়ে ইসলামি রাষ্ট্র বিনির্মাণের সংগ্রাম জোরদার করতে হবে’

আল-আকসায় ইসরায়েলিদের অনুপ্রবেশে আরব আমিরাতের নিন্দা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

অধিকৃত পশ্চিম তীরে অবৈধ ইসরায়েলি বসতি সম্প্রসারণ, ফিলিস্তিনিদের জোরপূর্বক উচ্ছেদ এবং ইসরায়েলি বাহিনীর নিরাপত্তায় আল-আকসা মসজিদে বসতি স্থাপনকারী ইসরায়েলিদের বারবার অনুপ্রবেশের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)।

শুক্রবার (৫ জুন) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।

নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে আরব গ্রুপ ও ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি)-এর পক্ষে দেওয়া এক বক্তব্যে জাতিসংঘে ইউএই মিশন এ অবস্থান তুলে ধরে।

বিবৃতিতে বলা হয়, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড, বিশেষ করে পূর্ব জেরুজালেমের ঐতিহাসিক, আইনি ও জনসংখ্যাগত চরিত্র পরিবর্তনের উদ্দেশ্যে পরিচালিত এসব কর্মকাণ্ড আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন।

ইউএই মিশন আরও বলেছে, এ ধরনের পদক্ষেপ অঞ্চলে অস্থিতিশীলতা বাড়াচ্ছে এবং দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের মাধ্যমে ন্যায়সঙ্গত ও টেকসই শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টেও ইউএই মিশন একই উদ্বেগ প্রকাশ করে এবং আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের প্রস্তাবনা মেনে চলার আহ্বান জানায়।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ