বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আদ্-দ্বীনের শোকজের জবাবে সন্তুষ্ট নই: স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার ঢাকায় আসবেন ভারতের নতুন হাইকমিশনার ইরানের সঙ্গে সম্পর্ক জুড়তে লেবাননের প্রতি হিজবুল্লাহর আহ্বান ১৭ হাজার ৩৩ কোটি টাকার জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অনশন অব্যাহত রাখবেন ইবতেদায়ী শিক্ষকরা রাজশাহীতে ট্রাক-মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২ ‘যুক্তরাজ্যের মুসলিমদের সম্প্রীতির দৃষ্টান্ত বিশ্বে গর্বের বিষয়’ অপরাধের বিচার হোক সমান চোখে, ধর্মীয় পরিচয়ে নয় সুযোগ দিয়ে দেখুন, মাদরাসার ছাত্ররাই বদলে দিতে পারে চিত্র ‘সব প্রতিকূলতা ডিঙিয়ে ইসলামি রাষ্ট্র বিনির্মাণের সংগ্রাম জোরদার করতে হবে’

গাজার হাসপাতাল পরিচালককে নাফহা কারাগারে পাঠাল ইসরায়েল


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

গাজার উত্তরাঞ্চলের কামাল আদওয়ান হাসপাতালের পরিচালক ডা. হুসাম আবু সাফিয়াকে ইসরায়েলের নেগেভ আটক কেন্দ্র থেকে নাফহা কারাগারে স্থানান্তর করে একাকী কারাবাসে (সলিটারি কনফাইনমেন্ট) রাখা হয়েছে।

শুক্রবার (৫ জুন) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।

আবু সাফিয়ার আইনজীবী নাসের আওদা জানান, আবু সাফিয়ার আইনজীবী দল তার চলমান আটক চ্যালেঞ্জ করার পরপরই এই পদক্ষেপ নেয় ইসরায়েলি কর্তৃপক্ষ।

আওদার অভিযোগ, হেফাজতে থাকাকালে আবু সাফিয়াকে নির্যাতন, হুমকি এবং অবমাননাকর আচরণের শিকার হতে হয়েছে। এছাড়া ইসরায়েলি গোয়েন্দা সংস্থা ও কারা কর্তৃপক্ষ তাকে কারাগারের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে নীরব থাকার জন্য চাপ দিচ্ছে বলেও তিনি দাবি করেন।

আইনজীবীর ভাষ্য অনুযায়ী, তাকে একাকী কারাবাসে স্থানান্তরের উদ্দেশ্য হলো অন্য বন্দি, তার আইনজীবী এবং বাইরের বিশ্বের সঙ্গে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন করা।

তিনি আরও জানান, কোনো ধরনের আইনি ব্যাখ্যা ছাড়াই বারবার আবু সাফিয়ার সঙ্গে আইনজীবীদের সাক্ষাৎ বন্ধ করে দেওয়া হয়েছে।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ