বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আদ্-দ্বীনের শোকজের জবাবে সন্তুষ্ট নই: স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার ঢাকায় আসবেন ভারতের নতুন হাইকমিশনার ইরানের সঙ্গে সম্পর্ক জুড়তে লেবাননের প্রতি হিজবুল্লাহর আহ্বান ১৭ হাজার ৩৩ কোটি টাকার জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অনশন অব্যাহত রাখবেন ইবতেদায়ী শিক্ষকরা রাজশাহীতে ট্রাক-মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২ ‘যুক্তরাজ্যের মুসলিমদের সম্প্রীতির দৃষ্টান্ত বিশ্বে গর্বের বিষয়’ অপরাধের বিচার হোক সমান চোখে, ধর্মীয় পরিচয়ে নয় সুযোগ দিয়ে দেখুন, মাদরাসার ছাত্ররাই বদলে দিতে পারে চিত্র ‘সব প্রতিকূলতা ডিঙিয়ে ইসলামি রাষ্ট্র বিনির্মাণের সংগ্রাম জোরদার করতে হবে’

রাডার স্টেশনে হামলার জবাবে কুয়েত-বাহরাইনে ইরানের হামলা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

পারস্য উপসাগরের গোরুক ও কেশম দ্বীপে অবস্থিত ইরানের প্রতিরক্ষা বাহিনীর রাডার স্টেশনে মার্কিন বাহিনীর হামলার কয়েক ঘণ্টার মধ্যে কুয়েত ও বাহরাইনের মার্কিন ঘাঁটি লক্ষ করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরানের প্রতিরক্ষা বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।

আইআরজিসির সঙ্গে সংশ্লিষ্ট ইরানি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এবং যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্টকোম) নিশ্চিত করেছে এ তথ্য।

আইআরজিসির বরাত দিয়ে তাসনিম নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ‘শনিবার ভোরে মধ্যপ্রাচ্য অঞ্চলে শত্রুদের ঘাঁটি লক্ষ করে অ্যারোস্পেস ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরানের প্রতিরক্ষা বাহিনী।’

অপরদিকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় সেন্টকোম বলেছে, ‘শনিবার ভোরের দিকে কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দর এবং বাহরাইনে মার্কিন নৌবাহিনীর পঞ্চম ফ্লিটের সদর দপ্তরকে লক্ষ করে মোট ৭টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। প্রত্যেকটিকে লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ধ্বংস করা হয়েছে।’

প্রসঙ্গত, গত কাল শুক্রবার বাংলাদেশ সময় মধ্যরাতের দিকে হরমুজ প্রণালির দিকে ধেয়ে আসা ৪টি ইরানি ‘ওয়ান ওয়ে অ্যাটাক’ ড্রোন ভূপাতিত করার পর সম্ভাব্য পরবর্তী হামলা রুখতে গোরুক ও কেশম দ্বীপে ইরানের উপকূলীয় রাডার স্টেশনগুলোতে হামলা চালায় সেন্টকোম। মার্কিন বাহিনীর এই হামলার কয়েক ঘণ্টার মধ্যে কুয়েত ও বাহরাইনে আইআরজিসি ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে নিশ্চিত করেছে তাসনিম নিউজ।

সূত্র: এএফপি, আলজাজিরা

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ