বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আদ্-দ্বীনের শোকজের জবাবে সন্তুষ্ট নই: স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার ঢাকায় আসবেন ভারতের নতুন হাইকমিশনার ইরানের সঙ্গে সম্পর্ক জুড়তে লেবাননের প্রতি হিজবুল্লাহর আহ্বান ১৭ হাজার ৩৩ কোটি টাকার জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অনশন অব্যাহত রাখবেন ইবতেদায়ী শিক্ষকরা রাজশাহীতে ট্রাক-মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২ ‘যুক্তরাজ্যের মুসলিমদের সম্প্রীতির দৃষ্টান্ত বিশ্বে গর্বের বিষয়’ অপরাধের বিচার হোক সমান চোখে, ধর্মীয় পরিচয়ে নয় সুযোগ দিয়ে দেখুন, মাদরাসার ছাত্ররাই বদলে দিতে পারে চিত্র ‘সব প্রতিকূলতা ডিঙিয়ে ইসলামি রাষ্ট্র বিনির্মাণের সংগ্রাম জোরদার করতে হবে’

ইরাকে বাস দুর্ঘটনায় নিহত ২১, আহত ১৯


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ইরাকের দক্ষিণাঞ্চলীয় নাসিরিয়া শহরের কাছে একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনার পর আগুন ধরে গেলে অন্তত ২১ জন নিহত এবং ১৯ জন আহত হয়েছেন।

রোববার (৮ মে) মহাসড়কে চলার সময় চালক বাসটির নিয়ন্ত্রণ হারালে এটি উল্টে যায় এবং মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। পুলিশ ও স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, নিহতদের বেশিরভাগই ঘটনাস্থলেই মারা যান।

আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অনেকেরই অবস্থা আশঙ্কাজনক এবং গুরুতর দগ্ধ হয়েছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন।

ঘটনার পর ইরাকের প্রধানমন্ত্রী আলি আল-জায়েদি দুর্ঘটনার কারণ তদন্তের নির্দেশ দিয়েছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত একটি তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি এবং তদন্ত চলছে।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ