বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আদ্-দ্বীনের শোকজের জবাবে সন্তুষ্ট নই: স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার ঢাকায় আসবেন ভারতের নতুন হাইকমিশনার ইরানের সঙ্গে সম্পর্ক জুড়তে লেবাননের প্রতি হিজবুল্লাহর আহ্বান ১৭ হাজার ৩৩ কোটি টাকার জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অনশন অব্যাহত রাখবেন ইবতেদায়ী শিক্ষকরা রাজশাহীতে ট্রাক-মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২ ‘যুক্তরাজ্যের মুসলিমদের সম্প্রীতির দৃষ্টান্ত বিশ্বে গর্বের বিষয়’ অপরাধের বিচার হোক সমান চোখে, ধর্মীয় পরিচয়ে নয় সুযোগ দিয়ে দেখুন, মাদরাসার ছাত্ররাই বদলে দিতে পারে চিত্র ‘সব প্রতিকূলতা ডিঙিয়ে ইসলামি রাষ্ট্র বিনির্মাণের সংগ্রাম জোরদার করতে হবে’

ফের ইরান-ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

যুদ্ধবিরতি সত্ত্বেও দক্ষিণ লেবাননে হামলার প্রতিবাদে ইসরায়েলে ক্ষেপানস্ত্র ছুড়েছে ইরান। এই হামলার পর তেহরানেও বিস্ফোরণের আওয়াজ শোনা গেছে বলে জানিয়েছেন আল জাজিরার স্থানীয় প্রতিনিধি।

রোববার (৭ মে) স্থানীয় সময় রাত প্রায় ১০টার দিকে এই পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে।  

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে ইসরায়েলকে হুঁশিয়ারি জানিয়ে ইরান বলেছিল, এমনটি করা না হলে দেশটি আরও আক্রমণের মুখোমুখি হবে। কিন্তু সেই হুঁশিয়ারি উপেক্ষা করে ইসরায়েল লেবাননে হামলা চালালে রোববার স্থানীয় সময় রাত প্রায় ১০টার দিকে ইসরায়েল লক্ষ করে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে ইরান। ইসরায়েলের উত্তরাঞ্চল লক্ষ করে অন্তত ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। এতে ইসরায়েলজুড়ে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা ‘এ পর্যন্ত ইরান থেকে ছোড়া সব ক্ষেপণাস্ত্র বাধা দিয়ে ধ্বংস করেছে’।

ইরানের এই হামলার পর আল-জাজিরার ইরান প্রতিনিধি জানিয়েছেন, তারা তেহরানে বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন। ইরানের ইস্পাহান, তাবরিজেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে নিশ্চিত করেছে স্থানীয় গণমাধ্যম।

ইসরায়েল-ইরানের হামলার জবাব দেওয়া শুরু করেছে। এরকম পাল্টাপাল্টি হামলা অব্যাহত থাকলে দেশদুটো আবারও সংঘাতে জড়িয়ে পড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করছেন বিশেষজ্ঞরা।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ