বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আদ্-দ্বীনের শোকজের জবাবে সন্তুষ্ট নই: স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার ঢাকায় আসবেন ভারতের নতুন হাইকমিশনার ইরানের সঙ্গে সম্পর্ক জুড়তে লেবাননের প্রতি হিজবুল্লাহর আহ্বান ১৭ হাজার ৩৩ কোটি টাকার জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অনশন অব্যাহত রাখবেন ইবতেদায়ী শিক্ষকরা রাজশাহীতে ট্রাক-মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২ ‘যুক্তরাজ্যের মুসলিমদের সম্প্রীতির দৃষ্টান্ত বিশ্বে গর্বের বিষয়’ অপরাধের বিচার হোক সমান চোখে, ধর্মীয় পরিচয়ে নয় সুযোগ দিয়ে দেখুন, মাদরাসার ছাত্ররাই বদলে দিতে পারে চিত্র ‘সব প্রতিকূলতা ডিঙিয়ে ইসলামি রাষ্ট্র বিনির্মাণের সংগ্রাম জোরদার করতে হবে’

ট্রাম্পের আহ্বানে ইরান-ইসরায়েলের যুদ্ধবিরতি ঘোষণা, কমে যায়নি শঙ্কা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে ইরান ও ইসরায়েলকে গুলি চালানো বন্ধের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে দেশদুটি সহিংসতা ও পাল্টাপাল্টি হামলা স্থগিত করার ঘোষণা দিলেও আবারও সংঘাত শুরু হওয়ার ব্যাপক সম্ভাবনা রয়েছে।

সোমবার (৮ মে) দেশদুটি এ ঘোষণা দেয়। এদিন ইরান ও ইসরায়েল জানায়, তারা আপাতত হামলা বন্ধ রাখতে সম্মত হয়েছে।

তবে যুদ্ধবিরতি কতটা কার্যকর হবে, তা নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে। কারণ যুদ্ধবিরতির আলোচনা চলাকালেই উভয় পক্ষের মধ্যে নতুন করে গোলাগুলি ও পাল্টা হামলার খবর পাওয়া গেছে।

প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ইরান ও ইসরায়েল উভয়ই অবিলম্বে যুদ্ধবিরতি চায় এবং সংঘাত আরও বিস্তৃত হওয়ার আগেই তা বন্ধ হওয়া জরুরি।

তেহরান আপাতত হামলা বন্ধের ঘোষণা দিয়ে আরও জানায়, ইসরায়েল যদি আবার ইরানে বা লেবাননে হামলা চালায়, তাহলে এর জবাব দিবে ইরান।

ইরান ও ইসরায়েলের যুদ্ধবিরতির ঘোষণা সাময়িক স্বস্তি এনে দিলেও আঞ্চলিক উত্তেজনা এখনও পুরোপুরি কমেনি। ফলে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি যে কোনো সময় আবারও জটিল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন বিশ্লেষকরা।

তথ্যসূত্র: সিএনএন

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ