বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইরানের সঙ্গে সম্পর্ক জুড়তে লেবাননের প্রতি হিজবুল্লাহর আহ্বান ১৭ হাজার ৩৩ কোটি টাকার জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অনশন অব্যাহত রাখবেন ইবতেদায়ী শিক্ষকরা রাজশাহীতে ট্রাক-মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২ ‘যুক্তরাজ্যের মুসলিমদের সম্প্রীতির দৃষ্টান্ত বিশ্বে গর্বের বিষয়’ অপরাধের বিচার হোক সমান চোখে, ধর্মীয় পরিচয়ে নয় সুযোগ দিয়ে দেখুন, মাদরাসার ছাত্ররাই বদলে দিতে পারে চিত্র ‘সব প্রতিকূলতা ডিঙিয়ে ইসলামি রাষ্ট্র বিনির্মাণের সংগ্রাম জোরদার করতে হবে’ স্থানীয় সরকার নির্বাচন অক্টোবরে, ২৯০০ কোটি টাকা বরাদ্দ চেয়েছে ইসি খেলাফত মজলিস ইউকে সাউথ শাখার তরবিয়াহ মাহফিল অনুষ্ঠিত

‘ভাষা’র অপব্যবহারে ছিন্ন হয় নিবিড় সম্পর্ক 


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

|| আব্দুর রউফ আশরাফ ||

ভাই ভাই সম্পর্ক শত্রুতে পরিণত হওয়ার ছোট একটি কারণ ভাষার অপব্যবহার। কথাবার্তা ও ভাব বিনিময়ের সময় সামান্য ব্যতিক্রম কথা বলার থেকেই ইস্পাতের সম্পর্ক ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে যায়। ইসলামি শরিয়াতে গালিগালাজ, মন্দ ও অশ্লীল ভাষায় কথাবার্তা ভাববিনিময় সম্পূর্ণ নিষেধ। কারণ গালিগালাজ, মন্দ কথা ও অশ্লীল কথা বলার সময় সীমা লংঘন হয়।

অধিকাংশ সময় কুরআন হাদিস বিরোধী বাক্য-বিনিময় হয়। কথা-কাটাকাটি করে অনেক সময় একে অন্যের দোষ বর্ণনা করে, বাবা-মা তুলে অশ্লীল কথা বলে। এমনকি পরস্পরে মারাত্মক কলহে জড়িয়ে পড়ে। অশালীন কথাবার্তার ফলে মানুষের মনে জেদ ও ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে। ফলশ্রতিতে রক্তপাত হয়। মন্দ ও খারাপ কথার দ্বারা সমাজের পারস্পরিক সম্প্রীতির সুন্দর ও মধুর বন্ধন তিক্ত হয়,অহংকারের বীজ সৃষ্টি হয়, নম্রতা-ভদ্রতার সীমা লংঘিত হয়।

আল্লাহ তাআলা কুরআনে কারিমে মানুষকে সুন্দর ও উত্তম কথা বলার নির্দেশ দিয়েছেন। উল্লেখ আছে ‘তোমরা মানুষের সঙ্গে উত্তম ও সুন্দর কথা বলো। [সুরা বাক্বারা : আয়াত ৮৩] অর্থাৎ মানুষের সঙ্গে কথা-বার্তায় খারাপ বা মন্দ কথা বল না। সুন্দর ও উত্তম কথার দ্বারা ভাব বিনিময় কর।

এ কারণে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘কোনো মুমিনকে গালি দেয়া ফাসেকি এবং তার সঙ্গে ঝগড়া বা লড়াই করা কুফরি।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ