বুধবার, ০৩ জুন ২০২৬ ।। ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকা মহানগরীতে দিনের বেলায় ২ শিফটে বর্জ্য পরিষ্কারের নির্দেশ হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি বেফাকের ১২২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল দ্বীনি চেতনা পরিষদ মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা: বাড়ছে তেলের দাম অবহেলায় মায়ের মৃত্যু, শাস্তির মুখে সেই যুগ্ম সচিব কিশোরগঞ্জে খেলাফত ছাত্র মজলিসে যোগ দিলেন ৩৬ শিক্ষার্থী শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, তদন্তে কর্তৃপক্ষ রুমিন ফারহানার মন্তব্যের নিন্দা জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের বিদ্যুতের দাম বৃদ্ধি জনজীবনে নতুন সংকট তৈরি করবে: খেলাফত মজলিস গণভোটের রায় বাস্তবায়নে সর্বপ্রথম রাজপথে নেমেছি আমরা: আমিরে মজলিস

নতুন ওমরাহর জন্য ভিসা দিচ্ছে সৌদি আরব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পবিত্র হজ সম্পন্ন হওয়ার পর নতুন ওমরাহ মৌসুমকে সামনে রেখে ৩১ মে থেকে ওমরাহ ভিসা ইস্যু শুরু করেছে সৌদি আরব।

দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, নতুন ১৪৪৮ হিজরি ওমরাহ মৌসুমের জন্য আন্তর্জাতিক ওমরাহযাত্রীদের ভিসা প্রদান ও সৌদি আরবে আগমন শুরু হয়েছে। এই কার্যক্রম চলবে ২৩ মার্চ ২০২৭ পর্যন্ত।

ওমরাহযাত্রীরা এখন সরকারি নুসুক অ্যাপের মাধ্যমে মক্কায় প্রবেশের অনুমতি ও ওমরাহ পারমিট সংগ্রহ করতে পারবেন। এই প্ল্যাটফর্মটি সৌদি সরকারের একীভূত ডিজিটাল সেবা ব্যবস্থা, যেখানে পারমিট, বুকিং এবং হজ-ওমরাহসংক্রান্ত বিভিন্ন সেবা পাওয়া যায়।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ৯ মার্চ ২০২৭ (১ শাওয়াল ১৪৪৮ হিজরি) হবে ওমরাহ ভিসা ইস্যুর শেষ দিন। আর ওমরাহযাত্রীদের সৌদি আরবে প্রবেশের শেষ সময়সীমা নির্ধারণ করা হয়েছে ২৩ মার্চ ২০২৭।

এছাড়া, সব ওমরাহযাত্রীকে ৭ এপ্রিল ২০২৭-এর মধ্যে সৌদি আরব ত্যাগ করতে হবে।

সাম্প্রতিক বছরগুলোতে সৌদি আরব ওমরাহ সেবায় ব্যাপক ডিজিটাল রূপান্তর এনেছে। নুসুক প্ল্যাটফর্মের মাধ্যমে ইলেকট্রনিক পারমিট, স্বয়ংক্রিয় চুক্তি ব্যবস্থা এবং কিউআর কোড যাচাইকরণ পদ্ধতি চালু করা হয়েছে।

একই সঙ্গে, সৌদি আরব তাদের ভিশন ২০৩০ কর্মসূচির অংশ হিসেবে ক্রমবর্ধমান সংখ্যক ওমরাহ ও হজযাত্রীকে সেবা দিতে পরিবহন ও আবাসন অবকাঠামোও সম্প্রসারণ করছে।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ