শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

ভারত ও পাকিস্তান উভয় দেশকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছেন জমিয়ত মহাসচিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী আজ ফেসবুক পোস্টে লিখেন,"নিশ্চয়ই মহান আল্লাহ সীমা লঙ্ঘনকারীদেকে পছন্দ করেন না" সুতরাং কারো সীমা লঙ্ঘনকে সমর্থন কিংবা প্রশ্রয় দেয়ার প্রশ্নই আসে না। পাকিস্তান আর ভারতের মধ্যকার সংঘাত আরো তীব্রতা পেলে তাতে লাভ-ক্ষতি সবারই বিশ্লেষণ করা দরকার।

তিনি আরো বলেন, ইসলাম শান্তি ও সম্প্রীতির কথা বলে,তাই আমরা যুদ্ধ নয় বরং শান্তিই চাই। ইতোমধ্যে যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবারবর্গের প্রতি আমরা গভীর সমবেদনা প্রকাশ করছি।

কাশ্মীর বিষয়ে মন্তব্য করে তিনি বলেন , কাশ্মীরের জনগণ তাদের প্রকৃত মর্যাদা ও অধিকার নিয়ে বেঁচে থাকার সুযোগ পাক আমরা তাই কামনা করি। সব পক্ষই সংযম ও সমাধানের পথে আসুক আমরা সেটাই প্রত্যাশা করি।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ