শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সমস্যা অস্বীকারের প্রবণতা এই সরকারের মধ্যেও দেখা যাচ্ছে: শায়খে চরমোনাই আজ মসজিদে হারাম ও মসজিদে নববিতে জুমার খতিব যাঁরা শাইখুল ইসলামের আগমন আমরা যেভাবে উদযাপন করতে পারি! প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’

জিলহজের প্রথম দশকে আমলে নিমগ্ন থাকার আহ্বান শায়খ আহমাদুল্লাহর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জিলহজ মাস মুসলিমদের কাছে খুব গুরুত্বপূর্ণ। এই মাসের প্রথম ১০ দিন বিশেষ ফজিলতপূর্ণ। রমজানের পর এই সময়ের ইবাদতের মাধ্যমে আল্লাহ তায়ালার নৈকট্য লাভ করা সহজ। তবে অনেকেই এই ফজিলতপূর্ণ সময়টি অবহেলায় কাটিয়ে দেন। 

জিলহজের প্রথম দশক অবহেলায় না কাটিয়ে আমল-ইবাদতে লিপ্ত থাকার আহ্বান জানিয়েছেন জনপ্রিয় ইসলামী আলোচক শায়খ আহমাদুল্লাহ। 

তিনি বলেছেন, চুপি চুপি আবারও আসতে চলেছে ইবাদতের সবচেয়ে অবহেলিত বসন্তকাল—জিলহজের প্রথম দশক। এটাই বোধহয় একমাত্র বসন্তকাল, যা পেয়েও আমাদের হৃদয় আন্দোলিত হয় না। 

তিনি বলেন, আমরা যদি এর মহিমা অনুভব করতাম, তবে রমজানের মতোই একে বুকে আগলে নিতাম। 

তিনি ইবাদতের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আসুন, এই দিনগুলোর কদর করি, আমলের শূন্য উদ্যানে সবুজ বৃক্ষ রোপণ করি।

প্রসঙ্গত, হিজরি বর্ষপঞ্জির শেষ মাস জিলহজ শুরুর দ্বারপ্রান্তে। এই মাসের চাঁদ দেখার মাধ্যমে নির্ধারিত হবে এ বছর মুসলমানরা কবে ঈদুল আজহা পালন করবেন, কবে কোরবানি করবেন এবং কবে শুরু হবে পবিত্র হজের কার্যক্রম।

ঈদুল আজহার তারিখ নির্ধারণে আজ চাঁদ দেখার ঘোষণা দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। আজ মঙ্গলবার (২৭ মে) দেশ দুটিতে ১৪৪৬ হিজরি সনের এগারোতম মাস জিলকদের ২৯তম দিন।

আর এদিন যদি বছরের শেষ মাস জিলহজের চাঁদ ওঠে, তাহলে আগামী ৬ জুন দেশ দুটিতে ঈদ পালন করা হবে। আর পবিত্র হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল আরাফায় অবস্থান বা আরাফা দিবস পালন করা হবে ৫ জুন।

এদিকে ইতোমধ্যে ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে বিশ্বের বৃহৎ মুসলিম দেশ ইন্দোনেশিয়া। মঙ্গলবার (২৭ মে) সন্ধ্যায় দেশটি জানায়, তাদের আকাশ সীমায় জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সে হিসেবে আগামী ৬ জুন শুক্রবার দেশটিতে উদযাপিত হবে ঈদুল আজহা।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ