সোমবার, ৩০ মার্চ ২০২৬ ।। ১৬ চৈত্র ১৪৩২ ।। ১১ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
সংসদে সংস্কার পরিষদের অধিবেশন নিয়ে আলোচনা মঙ্গলবার মাকতাবাতুল ফাতাহর আয়োজনে বৃত্তি প্রদান ও মতবিনিময় সভা কাল জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতার মুলতবি প্রস্তাব ভালো নেই শহীদ মুগ্ধর বাবা, দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন স্নিগ্ধ বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি চাকরিজীবীদের ১১ নির্দেশনা নোয়াখালীতে মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ আমরা সংবিধান সংশোধনের জন্য নয়, সংস্কারের জন্য এসেছি: নাহিদ ইসলাম শিক্ষাখাত ইবাদতখানা, শিক্ষাদান সদকায়ে জারিয়া: শিক্ষামন্ত্রী 'স্বরাষ্ট্রমন্ত্রীর আইনের ব্যাখ্যা না দিয়ে সন্ত্রাসীদের বিচারের দিকে নজর দেওয়া দরকার' হাজিরা দিতে গিয়ে কারাগারে আওয়ামী লীগের ১০ নেতাকর্মী

জেদ্দায় হজ সম্মেলন ও প্রদর্শনী নভেম্বরে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সৌদি আরবের জেদ্দায় আগামী নভেম্বর মাসে অনুষ্ঠিত হবে পঞ্চম বার্ষিক হজ সম্মেলন ও প্রদর্শনী। হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের আয়োজনে ৯ থেকে ১২ নভেম্বর পর্যন্ত চলবে এ আয়োজন।

হজ ব্যবস্থাপনা ও সেবাকে আধুনিক ও যুগোপযোগী করার লক্ষ্যে নেওয়া এই আয়োজনকে সৌদি ভিশন ২০৩০–এর ‘পিলগ্রিম এক্সপেরিয়েন্স প্রোগ্রাম’-এর অংশ হিসেবে দেখা হচ্ছে। এর পৃষ্ঠপোষকতা করছে দুই পবিত্র মসজিদের খাদেম বাদশাহ সালমান বিন আবদুল আজিজ।

গত বছর চতুর্থ আসরে ১৩৭টি দেশের ২২০টির বেশি প্রতিষ্ঠান অংশ নেয়, যেখানে ১ লাখ ২০ হাজারের বেশি দর্শনার্থী উপস্থিত ছিলেন এবং ৬৭০টিরও বেশি সমঝোতা চুক্তি হয়।

এ বছর সম্মেলনে থাকছে ৮০টিরও বেশি সেশন ও ৬০টি বিশেষ কর্মশালা, যেখানে অংশ নেবেন গবেষক, শিক্ষাবিদ, কূটনৈতিক প্রতিনিধি, হজ-সংক্রান্ত সেবা অফিস এবং প্রশিক্ষণার্থীরা।

কিং আবদুল আজিজ ফাউন্ডেশন (দারাহ) সম্মেলনে ‘হজ ও দুই পবিত্র মসজিদের ইতিহাস’ ফোরামের মাধ্যমে হজের ঐতিহাসিক ও সাংস্কৃতিক দিক তুলে ধরবে। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে হজের অভিজ্ঞতা নথিভুক্ত ও উপস্থাপনের নতুন পদ্ধতিও তারা প্রদর্শন করবে।

প্রদর্শনীতে অংশ নেবে ভ্রমণ, পরিবহন, টেলিযোগাযোগ, স্বাস্থ্য, খাদ্য সরবরাহ, আতিথেয়তা, প্রযুক্তি, বীমা, ভিড় ব্যবস্থাপনা ও লজিস্টিকসসহ বিভিন্ন খাতের প্রতিষ্ঠান। অলাভজনক সংস্থাগুলোও হজ সেবার মানোন্নয়ন ও স্থায়িত্ব নিশ্চিতের নতুন উদ্যোগ তুলে ধরবে।

৫২ হাজার বর্গমিটার এলাকা জুড়ে সাজানো এই প্রদর্শনীতে থাকবে ২৬০টির বেশি প্রতিষ্ঠান। সেখানে থাকবে ‘ইনোভেশন জোন’, যেখানে ১৫টি স্টার্টআপ ও উদ্যোক্তা তিনটি ভিন্ন ক্যাটাগরিতে হজ সেবায় নতুন সমাধান তৈরিতে প্রতিযোগিতা করবে। সূত্র:: আরব নিউজ

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ