রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

পবিত্রতা অর্জনে অযু শ্রেষ্ঠ উপায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামে পবিত্রতা অর্জনের সর্বোত্তম মাধ্যম হলো অযু। কারণ, নামাজ, কোরআন তিলাওয়াতসহ প্রায় সব ইবাদত অযু ছাড়া আদায় করা যায় না। এজন্য প্রত্যেক মুসলমানের সর্বদা পাক–পবিত্র থাকার চেষ্টা করা জরুরি।

সবসময় অযু থাকলে শয়তানের কুমন্ত্রণা থেকে মুক্ত থাকা যায় এবং আল্লাহর ভয়ে মন–প্রাণ সতর্ক ও সজাগ থাকে।

ধর্মীয় গ্রন্থে উল্লেখ রয়েছে— যে ব্যক্তি অযুর অবস্থায় মৃত্যুবরণ করে, তার জন্য জান্নাতের সুসংবাদ রয়েছে। মৃত্যুর মুহূর্তে শয়তানও তাকে ধোঁকা দিতে পারে না।

অযুর গুরুত্বপূর্ণ মাসায়েল

অযু শুরুর আগে বিসমিল্লাহ বলা।

দুই হাত কবজি পর্যন্ত ভালোভাবে ধোয়া।

আঙুল খিলাল করা ও মিসওয়াক করা।

তিনবার কুলি করা এবং নাকে পানি দেওয়া।

কপাল থেকে থুতনি ও কানের লতি পর্যন্ত মুখ ধোয়া।

ডান হাত থেকে শুরু করে কনুই পর্যন্ত তিনবার ধোয়া।

মাথায় মাসাহ করা এবং কানের ভেতর ও বাইরের অংশ মাসাহ করা।

সবশেষে ডান পা থেকে শুরু করে টাখনো পর্যন্ত তিনবার ধোয়া।

এসব নিয়ম ঠিকভাবে মানলে অযু পূর্ণ হয় এবং একজন মুসলমান প্রকৃত পবিত্রতার মর্যাদা লাভ করে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ