সোমবার, ৩০ মার্চ ২০২৬ ।। ১৫ চৈত্র ১৪৩২ ।। ১১ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
সংসদে সংস্কার পরিষদের অধিবেশন নিয়ে আলোচনা মঙ্গলবার মাকতাবাতুল ফাতাহর আয়োজনে বৃত্তি প্রদান ও মতবিনিময় সভা কাল জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতার মুলতবি প্রস্তাব ভালো নেই শহীদ মুগ্ধর বাবা, দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন স্নিগ্ধ বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি চাকরিজীবীদের ১১ নির্দেশনা নোয়াখালীতে মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ আমরা সংবিধান সংশোধনের জন্য নয়, সংস্কারের জন্য এসেছি: নাহিদ ইসলাম শিক্ষাখাত ইবাদতখানা, শিক্ষাদান সদকায়ে জারিয়া: শিক্ষামন্ত্রী 'স্বরাষ্ট্রমন্ত্রীর আইনের ব্যাখ্যা না দিয়ে সন্ত্রাসীদের বিচারের দিকে নজর দেওয়া দরকার' হাজিরা দিতে গিয়ে কারাগারে আওয়ামী লীগের ১০ নেতাকর্মী

‘রাসূলের (সা.) সাহাবা ও পয়গাম্বরদের সমালোচনার ধৃষ্টতা দেখায় জামায়াত’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জামায়াত-মওদুদীপন্থীরা রাসূলের (সা.) সাহাবাগণ এবং আল্লাহর পয়গাম্বরদের (আ.) সম্পর্কে কটূক্তি ও সমালোচনা করার ধৃষ্টতা দেখিয়েছে। আলেম-ওলামাগণের মুখে কুলুপ এঁটে চুপ করে এখন আর বসে থাকলে হবে না। নইলে কাল কেয়ামতের মাঠে আলেমদেও ইলম গোপন করার জন্য জবাব দিতে হবে’। মুসলমানদের ঈমান-আকিদা বাঁচাতে আলেম-ওলামাদের সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন হেফাজত আমির প্রবীণ আলেমেদ্বীন আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী।

গত বুধবার হাটহাজারী উপজেলায় হাটহাজারী হাইস্কুল মাঠে আল-আমিন সংস্থার উদ্যোগে তিন দিনব্যাপী তাফসীরুল কুরআন মাহফিলের প্রথম দিবসে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

হেফাজত আমির মুহিব্বুল্লাহ বাবুনগরী জামায়েতে ইসলামীর প্রতিষ্ঠাতা ও তাত্ত্বিক আবুল আলা মওদূদীর লেখা থেকে উদ্ধৃতি দিয়ে বলেন, ‘মওদূদী বলেছেন আল্লাহর রাসূল (সা.) ছাড়া আর কেউ নাকি সত্যের মাপকাঠি হতে পারে না; সাহাবাগণও নয়। অথচ স্বয়ং আল্লাহ পাক ফরমান, আমি তাদের (সাহাবাদের) ওপর রাজি। সাহাবাগণও (রা.) আমার ওপর রাজি’।

বাবুনগরী বলেন, ‘মওদূদী কমবখ্ত (পোড়াকপাল) বলেছে, আল্লাহর পয়গাম্বরগণ (আ.) নাকি নিষ্পাপ নয়; অর্থাৎ পাপী। তারা কেউ সমালোচনার ঊর্ধ্বে নয়। এসব মুনাফেকি কথা বললে কি ঈমান-আকিদা থাকে? তারা লাখ লাখ মুসলমানকে কাফের ও পথভ্রষ্ট করতে চাইছে’।

হেফাজত আমির বলেন, জামায়াত-মওদূদীপন্থীরা হযরত ওমরের (রা.) চরিত্র সম্পর্কে অপবাদ ও সমালোচনার ধৃষ্টতা দেখিয়েছে। যা আজ পর্যন্ত কোনো কাফেরও করেনি। অথচ স্বয়ং রাসূলে পাক (সা.) উত্তম চরিত্রের অধিকারী হযরত ওমর রা. সম্পর্কে বলেছেন, যদি আল্লাহ তা’আলা আর কাউকে নবী হিসেবে দুনিয়ায় পাঠাতেন, ওমর ছিলেন সেই গুণান্বিত সাহাবী। জামায়াত-মওদূদীপন্থীদের এসব ঈমানবিরোধী কাজের বিরুদ্ধে এদেশের আলেম-ওলামাদের মুখ খুলতে হবে।

তাফসীর মাহফিলে ধারাবাহিক অধিবেশনে সভাপতিত্ব করেন মাওলানা শোয়াইব জমীরী, মুফতী হাবিবুর রহমান কাসেমী, মাওলানা মোহাম্মদ শফী ও মাওলানা ওসমান সিকদার। সঞ্চালনা করেন মাওলানা রিজওয়ান আরমান।
বক্তারা পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতের তাফসীর পেশ করে তথ্যবহুল আলোচনা করেন। আলোচক ছিলেন আল্লামা কুতুবউদ্দীন নানুপুরী, মুফতী মুস্তাকুন্নবী কাসেমী, মাওলানা রেজাউল করিম আবরার, মাওলানা শোয়াইব আলমপুরী, মাওলানা ইসমাঈল খান, মাওলানা আনোয়ার শাহ আজহারী, মুফতী রাশেদ, মুফতী রাফি বিন মুনির, মাওলানা গাজী সানাউল্লাহ রাহমানী, মাওলানা মোহাম্মদ, মাওলানা এরশাদুল্লাহ প্রমুখ।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ