শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

মাত্র সাড়ে ৪ মাসে কোরআনে হাফেজ দুই শিক্ষার্থী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

লক্ষ্মীপুরের রামগঞ্জে মাত্র সাড়ে ৪ মাসে পবিত্র কোরআনের হাফেজ হয়েছেন দুই শিক্ষার্থী। তারা হলেন উপজেলার দরবেশপুর ইউনিয়নের মাঝির গাঁও গ্রামে মাদ্রাসায়ে দারুল উলূম মাদানিয়া মাদ্রাসার হাফেজ মোহামুদুল্লাহ ও হাফেজ জাহিদ হোসেন।

হাফেজ মোহাম্মদুল্লাহ মাত্র ৪ মাস ১৫ দিনে এবং হাফেজ জাহিদ হাসান ৪ মাস ২০ দিনে পুরো কোরআন হিফজ শেষ করে মাদ্রাসার সুনাম আরো বৃদ্ধি করেছে।

হাফেজ মোহাম্মদুল্লাহ কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার মাওলানা রফিকুল ইসলাম ছেলে। এবং হাফেজ জাহিদ হাসান রামগঞ্জ উপজেলার করপাড়া ইউনিয়নের বেল্লাল হোসেনের ছেলে

মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা মাহমুদুল হাসান বলেন, এত অল্প সময়ে হিফজ সম্পন্ন করা অত্যন্ত কঠিন। তাদের নিষ্ঠা, পরিশ্রম এবং শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টায় এই সাফল্য সম্ভব হয়েছে।

হিফজ বিভাগের শিক্ষক হাফেজ মাওলানা ইউছুফ মাহমুদি জানান, দুজনই অত্যন্ত মনোযোগী ছিল। নিয়মিত অধ্যবসায় ও আল্লাহর মেহেরবানিতেই তারা দ্রুত হিফজ শেষ করতে সক্ষম হয়েছে।

হাফেজ মোহাম্মদুল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ, অল্প সময়ে হিফজ শেষ করতে পেরে আমি খুবই আনন্দিত। হুজুরের পরিশ্রম আর আম্মু–আব্বুর দোয়া আমাকে শক্তি দিয়েছে।

হাফেজ জাহিদ হাসান বলেন, কোরআনের হাফেজ হওয়া ছিল আমার ছোটবেলার স্বপ্ন। আল্লাহর রহমতে এবং হুজুরদের সহযোগিতায় আমি সফলহয়েছিআলহামদুলিল্লাহ।”আমাদের জন্য সবাই দোয়া করবেন।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ