রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

সাড়ে ৫ মাসে কুরআনের হাফেজ হলেন ৯ বছরের আব্দুল্লাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাত্র সাড়ে ৫ মাসেই কোরআনে হাফেজ হলেন নয় বছরের শিশু মো. আব্দুল্লাহ। সে ফতুল্লার বাংলাদেশ খাঁদ এলাকার

ফয়জিয়া মুহম্মাদিয়া দারুস সালাম কওমি মাদ্রাসার শিক্ষার্থী এবং পোশাক শিল্প শ্রমিক আব্দুল মজিদের ছেলে। ২০ ডিসেম্বর তার হিফজুল কোরআনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাতে আব্দুল্লাহকে মাদ্রাসার মাহফিলে আনুষ্ঠানিক পাগড়ি প্রদান করা হয়।

আব্দুল্লাহকে চলতি বছরের ১৪ জুন স্থানীয় ফয়জিয়া মুহম্মাদিয়া দারুস সালাম কওমি মাদ্রাসায় হিফয শাখায় ভর্তি করান তার বাবা। মাত্র সাড়ে ৫ মাসে পবিত্র কোরআনের ৩০ পাড়া মুখস্থ করে মাদ্রাসা শিক্ষক থেকে এলাকার সবাইকে তাক লাগিয়ে দেন তিনি।

আব্দুল্লাহ বলেন, অল্প সময়ে হাফেজ হতে পেরে আমার কাছে খুব ভালো লাগছে। আমি প্রথম ভেবেছিলাম অনেক কঠিন হবে। কিন্তু আল্লাহ আমাকে সহজ করে দিয়েছেন।

জাতীয় যুবশক্তি (এনসিপি) নারায়ণগঞ্জ জেলার সংগঠক সোহাইল ইসলাম ইফতি বলেন, আব্দুল্লাহ খুবই মেধাবী শিক্ষার্থী। মাদ্রাসার শিক্ষক হাফেজ মামুন সাহেবের অধীনে আব্দুল্লাহ ৬ মাসেই হাফেজ হওয়ার গৌরব অর্জন করেছে। এত অল্প সময়ের মধ্যে তার এমন কোরআন মুখস্থ হওয়ায় আমরাও হতবাক হয়েছি এবং বিষয়টি অনেকটা অলৌকিক ব্যাপার। আগামীতে তার উত্তরোত্তর সাফল্য কামনা করছি। আব্দুল্লাহ যাতে আরো উঁচু স্থানে সফলতা নিয়ে যেতে পারে।

আব্দুল্লাহ পিতা আব্দুল মজিদ জানান, ছোটবেলা থেকেই আমি আমার ছেলেকে আল্লাহর পথে রাখতে নামাজ ও কোরআনের শিক্ষায় শিক্ষিত করার ইচ্ছে করেছিলাম। আল্লাহর বিশেষ কৃপায় আব্দুল্লাহ এতো অল্প বয়সে পুরো কোরআন মুখস্থ করতে পেরেছে, যা তার জীবনের সবচেয়ে বড় সুখের মুহূর্ত। আমি তার পিতা হিসেবে গর্বিত।

ফয়জিয়া মুহম্মাদিয়া দারুস সালাম কওমি মাদ্রাসার সাবেক শিক্ষা সচিব মুফতি আব্দুর রহমান সাহেব বলেন, ‘একজন শিক্ষার্থীকে হাফেজ হতে অন্তত তিন বছর সময় লাগে। তবে আব্দুল্লাহ অত্যন্ত মেধাবী ও পরিশ্রমী ছাত্র। তার নিয়মিত অধ্যবসায়, সময়ানুবর্তিতা এবং কোরআনের প্রতি গভীর ভালোবাসার জন্যই সে এত দ্রুত হিফজ সম্পন্ন করতে পেরেছে। এটি আল্লাহর এক বিশেষ নেয়ামত। আমাদের মাদ্রাসায় এমন ঘটনা দ্বিতীয়বারের মত। আব্দুল্লাহর আগে ২০১০ সালে ৯ মাসে সাইদুল ইসলাম নামের এক শিক্ষার্থী হিফয শেষ করেছিল এই মাদ্রাসা থেকে। আমি আব্দুল্লাহ জন্য দোয়া করি আল্লাহ যেন তাকে মানুষের মতো মানুষ করে গড়ে তোলেন।

এ সময় উপস্থিত ছিলেন, মুফতি আলাউদ্দিন সাহেব, মাওলানা জুবায়ের, মুফতি আব্দুর রহমান, মুফতি সাইদুল ইসলাম, হাফেজ মামুন, হাফেজ সাইদুল ইসলাম, আব্দুর রউফ, মো. সজিব, মো. মজিবুর রহমানসহ অন্যান্য মাদ্রাসা কমিটি সদস্যগণ।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ