রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

এমিরেটস এয়ারলাইন্সে মিলবে নামাজের সুবিধা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আকাশপথে ভ্রমণের সময় নামাজের ভোগান্তি নিরসনে নতুন পকেট নামাজের মাদুর চালু করেছে এমিরেটস এয়ারলাইনস। আগের সংস্করণের তুলনায় এটি কিছুটা মোটা ও আরামদায়ক। এটি বহনেও সহজ।

এমিরেটস জানিয়েছে, তাদের বহরের সব ফ্লাইটেই এই পকেট নামাজের মাদুর পাওয়া যাবে। যাত্রীরা চাইলে ফ্লাইট চলাকালে কেবিন ক্রুদের কাছে সরাসরি অনুরোধ করলে মাদুরটি সরবরাহ করা হবে।

এয়ারলাইনস কর্তৃপক্ষ জানায়, নতুন মাদুরটি দীর্ঘ যাত্রার ফ্লাইটে বিশেষভাবে উপকারী হবে। দীর্ঘপথের ভ্রমণে অনেক সময় নামাজের সময় হওয়ায় যাত্রীদের জন্য আরামদায়ক ও ব্যবহারযোগ্য এই মাদুর কার্যকর সহায়ক হিসেবে কাজ করবে।

এমিরেটসের এক মুখপাত্র নিশ্চিত করেছেন, ফার্স্ট ক্লাস, বিজনেস ক্লাস কিংবা ইকোনমি—সব শ্রেণির যাত্রীই এই সুবিধা পাবেন। সূত্র : দ্য ইসলামিক ইনফরমেশন

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ