শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি

‘প্রত্যেক মুসলমানের উচিত আকিদার ব্যাপারে যত্নবান হওয়া’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জামিয়াতুল উলূমিল ইসলামিয়া ঢাকার ২০২৫ শিক্ষাবর্ষের সমাপনী অনুষ্ঠান শনিবার (৩ জানুয়ারি) রাজধানীর মোহাম্মদপুরে স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের স্বাগত বক্তব্য দেন মাদরাসার নায়েবে মুহতামিম মাওলানা আব্দুল গাফফার। তিনি বলেন, মাদরাসাগুলো দীনের দুর্গ। দীন হেফাজতের জন্য জ্ঞানগত যে সকল প্রস্তুতির দরকার হয়, এখানে তারই প্রশিক্ষণ দেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা ফকীহ আব্দুল মালেক বলেন, প্রত্যেক মুসলমানের উচিত আকিদার ব্যাপারে যত্নবান হওয়া। আকিদাকে বিস্তারিতভাবে শেখা। যাতে আকিদাবিরোধী কথা ও অবস্থান সামনে এলেই সে তা বুঝতে পারে।

জাতীয় মসজিদের খতিব বলেন, ইসলামি আকিদার প্রধান কথা হলো, إن الدين عند الله الإسلام (নিশ্চয়ই আল্লাহর নিকট একমাত্র গ্রহণযোগ্য ধর্ম ইসলাম) এবং ومن يبتغي غير الاسلام دينا فلن يقبل منه (ইসলাম ছাড়া অন্য যেকোনো ধর্ম কেউ অনুসরণ করবে, তা গ্রহণ করা হবে না)।

মাদরাসার মুহতামিম মুফতি মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জামিয়ার শায়খুল হাদিস ও ইনসাফ ফাউন্ডেশনের সেক্রেটারি মাওলানা আবুল বাশার মো. সাইফুল ইসলাম, শাইখুল জামিয়া মাওলানা আব্দুল মতিন, কুষ্টিয়া ইউনিভার্সিটির প্রফেসর এবিএম হিজবুল্লাহসহ দেশবরেণ্য আলেমগণ।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ