শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি

রমজানে উমরা পালনের বিশেষ ফজিলত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামে ইবাদত-বন্দেগির মূল্য শুধু বাহ্যিক রূপ বা পরিমাণ দিয়ে নির্ধারিত হয় না, বরং নিয়ত, সময় ও পরিস্থিতির গুরুত্বের ওপরও তা গভীরভাবে নির্ভরশীল। অনেক সময় সামর্থ্য থাকা সত্ত্বেও পারিপার্শ্বিক দায়িত্ব, অভাব কিংবা অনিবার্য বাস্তবতা মানুষের ইবাদত-বন্দেগির পথে বাধা হয়ে দাঁড়ায়। এমন অবস্থায় আল্লাহতায়ালা তার বান্দাদের জন্য রহমতের বিকল্প পথ খুলে দেন; যেন কেউ হতাশ না হয়, কেউ নিজেকে বঞ্চিত মনে না করে। পবিত্র রমজান মাসে উমরা আদায়ের যে অসাধারণ ফজিলত, নিম্নোক্ত হাদিসটি তারই উজ্জ্বল প্রমাণ।

হজরত ইবনে আব্বাস (রা.) হতে বর্ণিত। তিনি বলেন, নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ থেকে ফিরে এসে উম্মে সিনান (রা.) নামের এক আনসারী মহিলাকে বললেন, হজ আদায় করাতে তোমাকে কিসে বাধা দিল? তিনি বললেন, অমুকের আব্বা অর্থাৎ তার স্বামী, কারণ পানি টানার জন্য আমাদের মাত্র দু’টি উট আছে। একটিতে সওয়ার হয়ে তিনি হজ আদায় করতে গিয়েছেন। আর অন্যটি আমাদের জমিতে পানি সিঞ্চনের কাজ করছে।

নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রমজান মাসে একটি উমরা আদায় করা একটি ফরজ হজ আদায় করার সমান অথবা বলেছেন- আমার সঙ্গে একটি হজ আদায় করার সমান। -সহিহ বোখারি: ১৮৬৩

অতএব, আসুন আমরা আল্লাহর রহমতের এই সুবর্ণ সুযোগকে অবহেলা না করি। যাদের জন্য ফরজ হজ আদায় করা সম্ভব হয়নি, তারা যেন রমজানের পবিত্র সময়ে উমরা আদায়ের মাধ্যমে নিজেদের নেকির পাল্লা ভারী করার চেষ্টা করি। আর যাদের সে সামর্থ্য নেই, তারা যেন অন্তত এই হাদিস থেকে আল্লাহর দয়ার ব্যাপকতা উপলব্ধি করে নিয়ত, ইখলাস ও ইবাদতে যত্নবান হই।

আল্লাহতায়ালা আমাদের সবাইকে তার নৈকট্য অর্জনের তওফিক দান করুন। আমিন।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ