শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি

 কোরআনের সবক নিলো ৩৬ মক্তবের ২৭০ শিশু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাগুরা জেলায় মসজিদভিত্তিক মক্তবের শিক্ষার্থীদের কোরআন শিক্ষায় উদ্বুদ্ধ করতে ৩৬টি মক্তবের ২৭০ জন শিশুকে পবিত্র কুরআনুল কারীমের প্রথম সবক প্রদান করা হয়েছে। এ উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে কোরআন শরীফ, কোরআন রাখার রেহেলসহ বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (৯ জানুয়ারি) মাগুরা জেলা মডেল মসজিদে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মুফতি জুবায়ের আহমেদের তত্ত্বাবধানে পরিচালিত ইসলামী দাওয়াহ ইনস্টিটিউট ও ইসলামিক অনলাইন মাদ্রাসার বিশেষ উদ্যোগে এবং এসো কুরআন শিখি ফাউন্ডেশন ও আদ দাওয়াহ ইসলামিক ফাউন্ডেশন-এর ব্যবস্থাপনায় এই আয়োজন সম্পন্ন করা হয়।

শিক্ষার্থীদের হাতে উপহার সামগ্রী তুলে দেন প্রধান অতিথি মাওলানা শাহ সাইফুল্লাহ।বিশেষ অতিথি ছিলেন মাওলানা আলী হাসান, মাওলানা মুশাহিদ আলী চমকপুরি, মাওলানা মুস্তাফিজ সালমান, মাওলানা জসিমুদ্দিন ও মাওলানা মুহিব্বুল্লাহ।

এ সময় আয়োজক কমিটির সদস্য, সংশ্লিষ্ট সংগঠনের প্রতিনিধি ও শিক্ষার্থীদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

ইসলামী দাওয়াহ ইনস্টিটিউটের মাগুরা জেলা প্রতিনিধি হাফেজ মাওলানা সাকিবুল ইসলাম বলেন, শিশুদের মাঝে কোরআন শিক্ষার আগ্রহ সৃষ্টি ও নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য। কোরআন শিক্ষার মাধ্যমে শিশুরা ভবিষ্যতে দ্বীনদার, নৈতিক ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠবে এবং সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ ধরনের শিক্ষামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ