বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
১৮২ কোটি টাকা ব্যয়ে পুলিশের জন্য গাড়ি কিনছে সরকার দেশে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত কর্মসংস্থান সৃষ্টি: বাণিজ্যমন্ত্রী বিস্ফোরণের শব্দে কেঁপে উঠলো ইরানের কেশম দ্বীপ আপনি গুলি করলে আমরা কি বসে থাকব: বিএসএফ-কে বিজিবি প্রাথমিকে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা অন্তর্ভুক্ত করছে সরকার প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী সারাদেশের সীমান্তে প্রতিবাদী সমাবেশ ও শাহবাগে বিক্ষোভ কর্মসূচির ডাক ১১ দলের হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু আদ্-দ্বীনের শোকজের জবাবে সন্তুষ্ট নই: স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার ঢাকায় আসবেন ভারতের নতুন হাইকমিশনার

মক্কার মিউজিয়ামে বিশ্বের সবচেয়ে বড় হাতে লেখা কোরআন প্রদর্শনী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সৌদি আরবের পবিত্র নগরী মক্কার হেরা কালচারাল ডিস্ট্রিক্টে অবস্থিত হোলি কোরআন মিউজিয়ামে প্রদর্শিত হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় আকারের হাতে লেখা পবিত্র কোরআনের একটি অনুলিপি। বিশাল এই পাণ্ডুলিপিটি আকার ও নান্দনিকতার দিক থেকে অনন্য হওয়ায় গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসেও স্বীকৃতি পেয়েছে।

সৌদি গেজেটের এক প্রতিবেদনে জানানো হয়, প্রদর্শিত কোরআন শরিফটির দৈর্ঘ্য ৩১২ সেন্টিমিটার এবং প্রস্থ ২২০ সেন্টিমিটার। এতে মোট ৭০০ পৃষ্ঠা রয়েছে। আকার ও উপস্থাপনার কারণে এটিকে বিশ্বের সবচেয়ে বড় কোরআনের পাণ্ডুলিপি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।

মিউজিয়াম কর্তৃপক্ষ জানায়, এটি মূলত ১০ম হিজরি শতাব্দী বা ১৬শ শতাব্দীর একটি ঐতিহাসিক কোরআনের বর্ধিত অনুলিপি। মূল কপিটির মাপ ছিল ৪৫ বাই ৩০ সেন্টিমিটার। সেই কোরআনের বেশির ভাগ সুরা লেখা হয়েছিল থুলুথ লিপিতে, আর সুরা ফাতিহা লেখা হয়েছিল নাসখ লিপিতে। এতে সে সময়ের ক্যালিগ্রাফি শিল্পের সূক্ষ্মতা ও নান্দনিক বৈচিত্র্য স্পষ্টভাবে ফুটে উঠেছে।

এই কোরআনটি আরবি ক্যালিগ্রাফি, স্বর্ণালংকরণ ও গ্রন্থ বাঁধাইয়ের অন্যতম নিদর্শন। প্রথম পাতায় সূর্যাকৃতির অলংকরণ, সূচনা ও শিরোনাম পাতার নকশা এবং জটিল অলংকারে ফুটে উঠেছে ইসলামী শিল্পকলার উচ্চমাত্রার শৈল্পিক উৎকর্ষ।

প্রতিবেদনে আরও বলা হয়, মূল কোরআনটি ১৩০০ হিজরি বা ১৮৮৩ খ্রিস্টাব্দে ওয়াকফ হিসেবে উৎসর্গ করা হয়েছিল। বর্তমানে সেটার আসল পাণ্ডুলিপিটি সংরক্ষিত রয়েছে কিং আবদুলআজিজ কমপ্লেক্স ফর এন্ডাওমেন্ট লাইব্রেরিতে।

জাদুঘর কর্তৃপক্ষের মতে, এই ঐতিহাসিক কোরআন মুসলমানদের কোরআনের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসার পাশাপাশি শতাব্দীর পর শতাব্দী ধরে গড়ে ওঠা সমৃদ্ধ ইসলামী শিল্প ও সংস্কৃতির এক জীবন্ত সাক্ষ্য হয়ে আছে।

সূত্র : গালফ নিউজ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ