বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
১৮২ কোটি টাকা ব্যয়ে পুলিশের জন্য গাড়ি কিনছে সরকার দেশে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত কর্মসংস্থান সৃষ্টি: বাণিজ্যমন্ত্রী বিস্ফোরণের শব্দে কেঁপে উঠলো ইরানের কেশম দ্বীপ আপনি গুলি করলে আমরা কি বসে থাকব: বিএসএফ-কে বিজিবি প্রাথমিকে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা অন্তর্ভুক্ত করছে সরকার প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী সারাদেশের সীমান্তে প্রতিবাদী সমাবেশ ও শাহবাগে বিক্ষোভ কর্মসূচির ডাক ১১ দলের হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু আদ্-দ্বীনের শোকজের জবাবে সন্তুষ্ট নই: স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার ঢাকায় আসবেন ভারতের নতুন হাইকমিশনার

তিনবার ‘কবুল’ না বললে কি বিয়ে শুদ্ধ হয় না?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

প্রশ্ন: বিয়ের প্রস্তাব দেওয়ার পর তিনবার ‘কবুল’ না বললে কি বিয়ে শুদ্ধ হয় না? আমাদের এলাকায় অনেকেই মনে করেন, তিনবার কবুল না বললে বিয়ে সম্পন্ন হয় না। আবার কনের ক্ষেত্রেও কি বিয়েতে সম্মতি জানানোর সময় ‘কবুল’ বলা জরুরি?

উত্তর:
শরিয়তের দৃষ্টিতে বিয়ের ইজাব (প্রস্তাব) দেওয়ার পর সাক্ষীদের শুনিয়ে একবার কবুল করলেই বিয়ে সম্পন্ন হয়ে যায়। দুইবার বা তিনবার কবুল বলা আবশ্যক নয়। (ফাতাওয়া শামী, ফাতাওয়া আলমগিরী)

তবে যদি প্রথমবার কবুল বলার সময় সাক্ষীরা তা স্পষ্টভাবে না শোনেন, তাহলে তাদের শোনা নিশ্চিত করার জন্য আবার কবুল বলা যেতে পারে। কিন্তু নির্দিষ্টভাবে গুনে গুনে তিনবার কবুল বলতেই হবে—এমন ধারণা শরিয়তসম্মত নয়। একইভাবে, তিনবার কবুল না বললে বিয়ে শুদ্ধ হবে না—এই বিশ্বাসও ভুল।

শরিয়তের নিয়ম অনুযায়ী প্রাপ্তবয়স্ক কনের সম্মতি ছাড়া বিয়ে সহিহ হয় না। বিয়ের আগে অবশ্যই তার সম্মতি নেওয়া জরুরি। সহিহ বুখারি ও সহিহ মুসলিমে বর্ণিত এক হাদিসে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন—
“কোনো বিধবা নারীকে তার স্পষ্ট সম্মতি ছাড়া বিয়ে দেওয়া যাবে না এবং কোনো কুমারী নারীকে তার অনুমতি ছাড়া বিয়ে দেওয়া যাবে না।”
সাহাবিরা জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসুল! কুমারীর অনুমতি কীভাবে নেওয়া হবে? তিনি বললেন, “তার নীরবতাই অনুমতি হিসেবে গণ্য হবে।” (সহিহ বুখারি, সহিহ মুসলিম)

এই হাদিস থেকে বোঝা যায়, পূর্ববিবাহিতা (বিধবা) কনের ক্ষেত্রে স্পষ্ট সম্মতি বা নির্দেশনা জরুরি। কারণ তিনি সাধারণত বিয়ের বিষয়ে মতামত প্রকাশে সংকোচবোধ করেন না। আর কুমারী কনে স্বভাবতই লজ্জাবোধের কারণে মুখে সম্মতি প্রকাশ নাও করতে পারেন—তাই তার চুপ থাকা বা বিরোধিতা না করাই সম্মতি হিসেবে গণ্য হয়।

অভিভাবক পাত্রের পরিচয় ও বিস্তারিত জানিয়ে কনের মতামত জানতে চাইবেন। কনে যদি হাসেন বা নীরব থাকেন এবং কোনো আপত্তি না জানান, তাহলে সেটিই তার সম্মতি বলে বিবেচিত হবে।

তবে পূর্ববিবাহিতা বা কুমারী—কোনো ক্ষেত্রেই কনের জন্য বিয়েতে সম্মতি জানানোর সময় মুখে ‘কবুল’ বলা জরুরি নয়। অভিভাবক কনের সম্মতি নিয়ে দুজন সাক্ষীর উপস্থিতিতে নিজে অথবা বিয়ে পড়ানোর দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির মাধ্যমে প্রস্তাব দেবেন, আর বর একবার ‘কবুল করলাম’ বললেই শরিয়ত অনুযায়ী বিয়ে সম্পন্ন হয়ে যাবে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ