শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ময়মনসিংহে খেলাফত ছাত্র মজলিসের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা জাকির নায়েকের সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরও ৫ বছর বাড়াল ভারত সবার কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ইসলামী আন্দোলনের ছাত্রী ও মহিলা ইউনিটের শপথ ও তারবিয়াত মজলিস অনুষ্ঠিত ক্যান্সার চিকিৎসায় প্রতিটি বিভাগে বিশেষায়িত হাসপাতাল করবে সরকার বেহুঁশ দিগ্বিদিক বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, বিপাকে ব্যবহারকারীরা  দুই কোটি মানুষের স্বাক্ষর সংগ্রহের ঘোষণা খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির মাওলানা আরশাদ মাদানীর শারীরিক অবস্থা সম্পর্কে যা জানা গেল কপ-৩১ সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

রমজানে মসজিদে নববীতে স্বেচ্ছাসেবক হওয়ার সুযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পবিত্র রমজান মাসে মদিনার মসজিদে নববীতে আগত মুসুল্লি ও দর্শনার্থীদের সেবা দেওয়ার জন্য স্বেচ্ছাসেবক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। ২০২৬ সালের (১৪৪৭ হিজরি) রমজান মাসকে সামনে রেখে সৌদি আরবের ‘এজেন্সি ফর এনরিচমেন্ট অ্যান্ড ভলান্টিয়ার অ্যাফেয়ার্স’ এই আবেদন আহ্বান করেছে। 

কর্তৃপক্ষ জানিয়েছে, রমজান মাসে মসজিদে নববিতে মুসুল্লিদের ইবাদতের অভিজ্ঞতা আরও স্বাচ্ছন্দ্যময় ও আধ্যাত্মিক করতে প্রতি বছরের মতো এবারও এই বিশাল স্বেচ্ছাসেবী কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

মনোনীত স্বেচ্ছাসেবকদের মূলত কয়েকটি নির্দিষ্ট ক্ষেত্রে কাজ করতে হবে। এর মধ্যে রয়েছে:

  • ধর্মীয় দিকনির্দেশনা: মুসুল্লিদের বিভিন্ন ধর্মীয় বিষয়ে তাৎক্ষণিক দিকনির্দেশনা প্রদান।
  • শৃঙ্খলারক্ষা: নামাজের কাতার বা সারি সোজা ও সুশৃঙ্খল করতে সহায়তা করা।
  • প্রযুক্তিগত সহায়তা: মসজিদের ভেতরে থাকা বড় ইলেকট্রনিক স্ক্রিন ও ডিজিটাল ডিভাইসগুলো পর্যবেক্ষণ করা।
  • অনুবাদ সেবা: বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা মুসুল্লিদের সুবিধার্থে অনুবাদক হিসেবে কাজ করা এবং সচেতনতামূলক তথ্য পৌঁছে দেওয়া।

আগ্রহী প্রার্থীদের সৌদি আরবের অফিসিয়াল ‘ন্যাশনাল ভলান্টিয়ার ওয়ার্ক প্ল্যাটফর্ম’ (National Volunteer Work Platform)-এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।

পোর্টালে গিয়ে ‘রিলিজিয়াস’ (Religious) বিভাগটি নির্বাচন করে ‘প্রেসিডেন্সি ফর রিলিজিয়াস অ্যাফেয়ার্স অ্যাট দ্য প্রফেট’স মস্ক’ অনুসন্ধান করলে নির্দিষ্ট পদগুলো দেখা যাবে। সেখান থেকেই সরাসরি রেজিস্ট্রেশন সম্পন্ন করা যাবে।

প্রতি বছর রমজান মাসে মসজিদে নববিতে বিশ্বের নানা প্রান্ত থেকে লাখ লাখ মানুষের সমাগম ঘটে। আগত অতিথিদের ভিড় সামাল দিতে এবং মসজিদের পরিবেশ শান্ত ও পবিত্র রাখতে এই স্বেচ্ছাসেবকরা সৌদি নিরাপত্তা বাহিনীর পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সূত্র: গালফ নিউজ

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ