শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ময়মনসিংহে খেলাফত ছাত্র মজলিসের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা জাকির নায়েকের সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরও ৫ বছর বাড়াল ভারত সবার কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ইসলামী আন্দোলনের ছাত্রী ও মহিলা ইউনিটের শপথ ও তারবিয়াত মজলিস অনুষ্ঠিত ক্যান্সার চিকিৎসায় প্রতিটি বিভাগে বিশেষায়িত হাসপাতাল করবে সরকার বেহুঁশ দিগ্বিদিক বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, বিপাকে ব্যবহারকারীরা  দুই কোটি মানুষের স্বাক্ষর সংগ্রহের ঘোষণা খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির মাওলানা আরশাদ মাদানীর শারীরিক অবস্থা সম্পর্কে যা জানা গেল কপ-৩১ সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

রমজানের তারিখ ঘোষণা ৩ মুসলিম দেশের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুসলিম বিশ্ব পবিত্র রমজানের চাঁদ দেখার জন্য অধীর অপেক্ষা করছে। এখন পর্যন্ত তিনটি দেশ আনুষ্ঠানিকভাবে রমজান শুরুর তারিখ নির্ধারণ করেছে। আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্রের তথ্য অনুযায়ী, ওমান ছাড়াও তুরস্ক এবং সিঙ্গাপুর ঘোষণা করেছে যে আগামী বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, রমজানের প্রথম দিন হবে।

তুরস্কের ধর্ম বিষয়ক প্রেসিডেন্সি স্পষ্ট করে বলেছে, ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার আরব ও ইসলামী বিশ্বের কোনো জায়গা থেকে, এমনকি দুই আমেরিকান মহাদেশ থেকেও চাঁদ দেখা সম্ভব নয়। ফলে তারা সিদ্ধান্ত নিয়েছে যে রমজানের প্রথম দিন আগামী বৃহস্পতিবার হবে।

এছাড়া সিঙ্গাপুরের ইসলামিক অ্যাফেয়ার্স কাউন্সিল দেশের অভ্যন্তর থেকে চাঁদ দেখার সম্ভাবনা নির্ধারণের জন্য পূর্ববর্তী জ্যোতির্বিদ্যার গণনার উপর নির্ভর করে বলেছে, যেহেতু মঙ্গলবার চাঁদ দেখা সিঙ্গাপুর থেকে অসম্ভব, কেননা ওই দিনে চাঁদ সূর্যের আগে অস্ত যাবে, ফলে ১৯ ফেব্রুয়ারি রমজানের প্রথম দিন হিসাবে ধরা হবে।

এদিকে সৌদি আবহাওয়া ও জলবায়ু গবেষক আব্দুল আজিজ আল-হুসাইনি ও খালিদ আল-জাক বলেছিলেন, রমজানের প্রথম দিন আগামী বুধবার (১৮ ফেব্রুয়ারি) হবে।

অনেক আরব ও ইসলামী দেশে ইসলামী মাস শুরুর জন্য অর্ধচন্দ্র দেখাকে যথেষ্ট মনে করে।

উল্লেখ্য, ১৭ই ফেব্রুয়ারি অ্যান্টার্কটিকার কাছে একটি বলয়াকার সূর্যগ্রহণ দৃশ্যমান হবে, তবে এটি সৌদি আরব বা আরব বিশ্বে দৃশ্যমান হবে না।সূত্র: আরাবিয়া ডটনেট

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ