শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি মিরপুরের একটি মসজিদে নেওয়া হবে মুয়াজ্জিন কাম ছানী ইমাম ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম, জেনে নিন ৪ দিনের কর্মসূচি সিলেটে জেলা ও মহানগর নেতাদের সঙ্গে আমিরে মজলিসের মতবিনিময়

রোজা অবস্থায় তরকারির লবণ চেখে দেখা যাবে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

||নাজমুল হাসান||

রমজান মাস এলেই গৃহিণীদের ব্যস্ততা কয়েকগুণ বেড়ে যায়। সেহরি, ইফতার ও রাতের খাবার সবকিছু ঠিকঠাক ও সুস্বাদু হচ্ছে কি না, তা নিয়ে থাকে বাড়তি দুশ্চিন্তা। বিশেষ করে লবণ ঠিক পরিমাণে হয়েছে কি না, এ চিন্তাই বেশি পীড়া দেয়। কারণ রান্না যতই ভালো হোক, লবণ কম-বেশি হলে স্বাদ নষ্ট হয়ে যায়।

কিন্তু রোজা রেখে রান্না করতে গিয়ে অনেকেই দ্বিধায় পড়েন লবণ চেখে দেখলে রোজা ভেঙে যাবে না তো?

ফিকহের কিতাবসমূহে উল্লেখ আছে, প্রয়োজন হলে যেমন লবণ কম-বেশি হলে পরিবারের কষ্ট বা অসন্তোষের আশঙ্কা থাকলে রোজা অবস্থায় অল্প করে জিহ্বায় স্বাদ নেওয়া জায়েজ। এতে রোজা ভঙ্গ হয় না।

তবে এ ক্ষেত্রে কিছু সতর্কতা জরুরি..........

  • স্বাদ নেওয়ার সঙ্গে সঙ্গে তা ফেলে দিতে হবে।

  • ভালোভাবে কুলি করে নেওয়া উত্তম।

  • কোনোভাবেই যেন খাবারের অংশ গলার নিচে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে।

অন্যদিকে, যদি এমন প্রয়োজন না থাকে, অর্থাৎ স্বাদ কম-বেশি হলে কারও কষ্টের আশঙ্কা না থাকে, তাহলে অযথা স্বাদ দেখা থেকে বিরত থাকাই উচিত।

আর যদি ভুলবশত কোনো খাবার গিলে ফেলা হয়, তাহলে রোজা ভেঙে যাবে। সে দিনের রোজা পূর্ণ করতে হবে এবং পরে একটি রোজা কাজা আদায় করতে হবে; তবে কাফফারা লাগবে না। কিন্তু ইচ্ছাকৃতভাবে গিলে ফেললে কাজা ও কাফফারা উভয়ই আদায় করতে হবে। এ বিধান উল্লেখ আছে ফতোয়ায়ে শামি-তে।

এ বিষয়ে আরও আলোচনা পাওয়া যায় মুসান্নাফে ইবনে আবি শাইবা (হাদিস ৯৩৮৫–৯৩৮৬), আলমুহিতুল বুরহানি (৩/৩৫৬), তাবয়িনুল হাকাইক (২/১৮৪) এবং ফাতাওয়া হিন্দিয়া (১/১৯৯)-এ।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ