শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি মিরপুরের একটি মসজিদে নেওয়া হবে মুয়াজ্জিন কাম ছানী ইমাম ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম, জেনে নিন ৪ দিনের কর্মসূচি সিলেটে জেলা ও মহানগর নেতাদের সঙ্গে আমিরে মজলিসের মতবিনিময়

রমজানের চাঁদ দেখতে সৌদি নাগরিকদের প্রতি সরকারের বার্তা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সৌদি আরব সরকার পবিত্র রমজান মাসের চাঁদ দেখার জন্য দেশটির নাগরিকদের বার্তা দিয়েছে। দেশটির সর্বোচ্চ আদালত জানিয়েছেন, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় হিজরি ১৪৪৭ সালের ২৯ শাবান তারিখে রমজানের চাঁদ পর্যবেক্ষণের জন্য আহ্বান জানানো হয়েছে। খবর গালফ নিউজের।

সৌদি আরবের সুপ্রিম কোর্টের এক বিবৃতিতে বলা হয়েছে, মঙ্গলবার চাঁদ দেখা গেলে পরদিন বুধবার থেকেই পবিত্র রমজান শুরু হবে। তবে চাঁদ দেখা না গেলে শাবান মাস ৩০ দিন পূর্ণ করবে। এ ক্ষেত্রে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে রমজান শুরু হবে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, দেশের কোথাও কেউ খালি চোখে বা অথবা দূরবীনের মাধ্যমে যদি চাঁদ দেখতে পারেন তাহলে তারা যেন নিকটতম আদালতে অবহিত করেন। সেইসঙ্গে তাদের সাক্ষ্য নথিভুক্ত করেন বা কাছের কোনো আদালতে যোগাযোগ করেন।

ধারণা করা হচ্ছে, এবার শাবান মাস ৩০ দিন পূর্ণ হবে। জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, মঙ্গলবার সৌদি আরবসহ সংযুক্ত আরব আমিরাত, জর্ডান ও মিসর অঞ্চলে চাঁদ দেখা প্রায় অসম্ভব হবে। কারণ এদিন চাঁদ সূর্যের আগে অস্ত যাবে। সূর্য ও চাঁদের মধ্যকার কৌণিক দূরত্ব ড্যানজন সীমার নিচে থাকবে, ফলে খালি চোখে দেখা সম্ভব হবে না।

গালফ নিউজ জানিয়েছে, এসব কারণে যেসব দেশ প্রত্যক্ষ চাঁদ দেখার ভিত্তিতে রমজান শুরু নির্ধারণ করে, তাদের শাবান মাস ৩০ দিন পূর্ণ করার সম্ভাবনাই বেশি। সেই হিসাবে সংযুক্ত আরব আমিরাতে বৃহস্পতিবার রমজানের প্রথম দিন হওয়ার সম্ভাবনা রয়েছে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ