শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি মিরপুরের একটি মসজিদে নেওয়া হবে মুয়াজ্জিন কাম ছানী ইমাম ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম, জেনে নিন ৪ দিনের কর্মসূচি সিলেটে জেলা ও মহানগর নেতাদের সঙ্গে আমিরে মজলিসের মতবিনিময়

বিধিনিষেধ উপেক্ষা করে আল আকসায় তারাবিতে মুসল্লিদের ঢল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

মধ্যপ্রাচ্যের দেশগুলোতে শুরু হয়েছে পবিত্র রমজান মাস। ইসলামের তৃতীয় গুরুত্বপূর্ণ মসজিদ আল আকসায় গতকাল মঙ্গলবার চলতি বছরের প্রথম রমজানের তারাবির নামাজ অনুষ্ঠিত হয়েছে। এতে নানা বিধিনিষেধ উপেক্ষা করে হাজার হাজার মুসল্লি অংশ নেন। আদায় করেছেন হাজারো মুসল্লি।

বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুরস্কের সরকারি বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি।

মঙ্গলবার আল আকসায় প্রথম তারাবিতে ইমামতি করেছেন আল-আকসার খতিব শেখ ইউসুফ আবু স্নেইনেহ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিও ফুটেজে দেখা গেছে, নিরাপত্তাজনিত কারণে আল আকসা মসজিদ চত্বরে উল্লেখযোগ্যসংখ্যক ইসরায়েলি পুলিশও মোতায়েন ছিল।

মঙ্গলবার সন্ধ্যার দিকে ফিলিস্তিনের গ্র্যান্ড মুফতি শেখ মোহাম্মদ হুসেইন রমজানের চাঁদ দেখা গেছে বলে ঘোষণা দেন। তার এই ঘোষণার পর ধর্মীয় বিধি মেনে গতকাল তারাবির নামাজ পড়তে সন্ধ্যার পর আল আকসা চত্বরে জড়ো হন হাজারো মুসল্লি।

আল-আকসা মসজিদ প্রস্তাবিত ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী পূর্ব জেরুজালেমে অবস্থিত। এক সময় পূর্ব জেরুজালেম মুক্ত ছিল, ১৯৫৭ সালের আরব-ইসরায়েল যুদ্ধে ইসরায়েল জয়ী হওয়ার পর এ অঞ্চলটি ইসরায়েলের দখলে আসে। এখনও পূর্ব জেরুজালেম ইসরায়েলের দখলে আছে। ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযান শুরুর পর থেকে জেরুজালেমে মুসলিমদের প্রবেশে ব্যাপক বিধিনিষেধ আরোপ করে ইসরায়েল।

 

আই.এইচ./


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ