শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি মিরপুরের একটি মসজিদে নেওয়া হবে মুয়াজ্জিন কাম ছানী ইমাম ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম, জেনে নিন ৪ দিনের কর্মসূচি সিলেটে জেলা ও মহানগর নেতাদের সঙ্গে আমিরে মজলিসের মতবিনিময়

যশোরে মাসজুড়ে ইতেকাফে থাকবেন মাওলানা ইব্রাহিম আফ্রিকী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

||মুহিউদ্দীন মাআয||

বাংলাদেশে এসেছেন শায়খুল হাদিস জাকারিয়া কান্ধলভি ও মুফতি মাহমুদ হাসান গাঙ্গুহির খলিফা বিশ্বের প্রখ্যাত পীরে কামেল আল্লামা শায়েখ ইব্রাহীম আফ্রিকী। তিনি বর্তমানে ঢাকার বসুন্ধরা মাদরাসায় অবস্থান করছেন। আজ তারাবির পর যশোরের সতিঘাটা আশরাফুল মাদারিসের উদ্দেশে রওয়ানা করবেন। 

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে বাংলাদেশে পৌঁছেছেন। এর আগে তিনি ২০২৩ সালে সতিঘাটা আশরাফুল মাদারিসে এতেকাফ করেছিলেন।

আওয়ার ইসলামকে বিষয়টি নিশ্চিত করেছেন সতিঘাটা আশরাফুল মাদারিসের মুহতামিম মাওলানা নাসীরুল্লাহ। 

শায়েখ  ইব্রাহীম আফ্রিকী কতদিন থাকবেন প্রশ্নে তিনি বলেন, তিনি আশরাফুল মাদারিসে ইদুল ফিতরের পর পর্যন্ত থাকবেন। 

মুরব্বী বুযুর্গদের মধ্যে আর কে কে আসবেন জানতে চাইলে মাওলানা নাসীরুল্লাহ বলেন, দারুল উলুম 
দেওবন্দের মুহতামিম সাহেব আসার সম্ভাবনা আছে। ইতোমধ্যে দেওবন্দের শুরা সদস্য হাসান মাহমুদ রাজস্থানী এসেছেন। এছাড়া দেওবন্দের অন্যান্য ওলামায়ে কেরাম থাকবেন।

তিনি আরও বলেন, রমজানে মাসব্যাপী এতেকাফের এই আয়োজনে আমেরিকা, লন্ডন, কানাডা, সাউথ আফ্রিকা, ভারত, বার্মা, সিঙ্গাপুরসহ দেশ-বিদেশের প্রায় ২ হাজার ধর্মপ্রাণ আলেম ও বিশিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করবেন।

সবশেষে তিনি ওলামায়ে কেরামসহ দেশবাসীর নিকট দোয়ার দরখাস্ত করেছেন।

উল্লেখ্য, দেশ-বিদেশের অতিথিদের থাকা-খাওয়া, বিদ্যুৎ,পানি, যোগাযোগ ব্যবস্থা ও প্রাথমিক চিকিৎসাসহ সার্বিক নিরাপত্তা ও প্রয়োজনীয় ব্যবস্থাপনা সম্পন্ন করে থাকেন ইতেকাফের আয়োজক কমিটি।

প্রতিবেদক: সাব এডিটর, আওয়ার ইসলাম টোয়েন্টিফোর

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ