বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
১৮২ কোটি টাকা ব্যয়ে পুলিশের জন্য গাড়ি কিনছে সরকার দেশে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত কর্মসংস্থান সৃষ্টি: বাণিজ্যমন্ত্রী বিস্ফোরণের শব্দে কেঁপে উঠলো ইরানের কেশম দ্বীপ আপনি গুলি করলে আমরা কি বসে থাকব: বিএসএফ-কে বিজিবি প্রাথমিকে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা অন্তর্ভুক্ত করছে সরকার প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী সারাদেশের সীমান্তে প্রতিবাদী সমাবেশ ও শাহবাগে বিক্ষোভ কর্মসূচির ডাক ১১ দলের হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু আদ্-দ্বীনের শোকজের জবাবে সন্তুষ্ট নই: স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার ঢাকায় আসবেন ভারতের নতুন হাইকমিশনার

মসজিদে নববীতে ইফতারে রোজাদারদের ঢল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

মাহে রমজানের প্রথম দিন থেকেই মদিনার মসজিদে নববীতে ইফতারে রোজাদারদের ঢল দেখা গেছে। নগরবাসী ও দূরদূরান্ত থেকে আগত মুসল্লিদের অংশগ্রহণে লক্ষাধিক রোজাদার একসঙ্গে ইফতার করেছেন। এই দৃশ্য রমজানের পবিত্রতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এক গভীর আধ্যাত্মিক আবহ সৃষ্টি করেছে।

রমজানের প্রথম দিন মদিনায় অবস্থিত মসজিদে নববীতে ইফতার আয়োজনে দেখা গেছে ব্যতিক্রমী দৃশ্য। মসজিদের পবিত্র প্রাঙ্গণে হাজারও রোজাদার, স্থানীয় বাসিন্দা ও সফররত মুসল্লিদের মিলন মেলা।  চারপাশজুড়ে ইবাদত, সৌহার্দ ও ভ্রাতৃত্ববোধে ভরপুর পরিবেশ।

মসজিদের বিস্তৃত আঙিনাজুড়ে সারিবদ্ধভাবে সাজানো হয় ইফতারের টেবিল। সেখানে মুসল্লিরা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে ইফতারের জন্য একত্রিত হন। পুরো আয়োজনজুড়ে ফুটে ওঠে রমজানের বিশেষ আত্মিক তাৎপর্য। যেখানে ধৈর্য, দয়া ও পারস্পরিক সম্মান একসূত্রে মিলিত হয়।

এই বিপুল সমাগম নির্বিঘ্ন রাখতে নেওয়া হয়েছিল সুপরিকল্পিত ও সমন্বিত সেবা ব্যবস্থা। মুসল্লিদের স্বাচ্ছন্দ্য, নিরাপত্তা ও ইবাদতের পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সর্বোচ্চ প্রস্তুতি নেয়। ফলে রোজা, ইফতার ও নামাজ আদায়ে মুসল্লিরা পান প্রশান্তি ও স্বস্তির অভিজ্ঞতা।

ইফতার আয়োজন সফল করতে ব্যক্তি উদ্যোগ ও দাতাদের ভূমিকাও ছিল চোখে পড়ার মতো। অনেকেই স্বেচ্ছায় ইফতার প্রস্তুত ও পরিবেশনে অংশ নেন। এই উদারতা ও সেবার মানসিকতা রমজানের চেতনা এবং মদিনার ঐতিহ্যবাহী সামাজিক মূল্যবোধকে নতুন করে তুলে ধরেছে।

রমজান মাসে মদিনায় এমন দৃশ্য নতুন নয়। তবে প্রথম দিনের ইফতারে মুসল্লিদের এই বিপুল অংশগ্রহণ আবারও প্রমাণ করেছে রমজান শুধু অনাহারে থাকার মাস নয়; এটি ঐক্য, সহানুভূতি ও মানবিক বন্ধনের এক মহিমান্বিত সময়।

সূত্র: সৌদি গেজেট

 

আই.এইচ./


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ