সোমবার, ৩০ মার্চ ২০২৬ ।। ১৫ চৈত্র ১৪৩২ ।। ১১ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
সংসদে সংস্কার পরিষদের অধিবেশন নিয়ে আলোচনা মঙ্গলবার মাকতাবাতুল ফাতাহর আয়োজনে বৃত্তি প্রদান ও মতবিনিময় সভা কাল জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতার মুলতবি প্রস্তাব ভালো নেই শহীদ মুগ্ধর বাবা, দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন স্নিগ্ধ বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি চাকরিজীবীদের ১১ নির্দেশনা নোয়াখালীতে মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ আমরা সংবিধান সংশোধনের জন্য নয়, সংস্কারের জন্য এসেছি: নাহিদ ইসলাম শিক্ষাখাত ইবাদতখানা, শিক্ষাদান সদকায়ে জারিয়া: শিক্ষামন্ত্রী 'স্বরাষ্ট্রমন্ত্রীর আইনের ব্যাখ্যা না দিয়ে সন্ত্রাসীদের বিচারের দিকে নজর দেওয়া দরকার' হাজিরা দিতে গিয়ে কারাগারে আওয়ামী লীগের ১০ নেতাকর্মী

৬ মার্চের মধ্যে প্রবাসী হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা-টিকার তথ্য দিতে হবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

৬ মার্চের মধ্যে স্বাস্থ্য পরীক্ষা ও টিকার রিপোর্ট পাঠাতে হবে প্রবাসী হজযাত্রীদের। ২০২৬ সালের হজে যেতে নিবন্ধিত প্রবাসী বাংলাদেশিদের জন্য এ নির্দেশনা দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

রোববার (১ মার্চ) জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে ২০২৬ সালের হজে অংশ নিতে নিবন্ধিত প্রবাসী বাংলাদেশি হজযাত্রীদের নিজ নিজ অবস্থানরত দেশের নির্ভরযোগ্য হাসপাতাল বা ডায়াগনস্টিক সেন্টার থেকে মন্ত্রণালয় নির্ধারিত স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করতে হবে। পাশাপাশি মেনিনজাইটিস ও ইনফ্লুয়েঞ্জা টিকা গ্রহণ করতে হবে।

স্বাস্থ্য পরীক্ষা ও টিকা গ্রহণের রিপোর্টের প্রমাণক এবং সংযুক্ত অঙ্গীকারনামায় স্বাক্ষর করে তা আগামী ৬ মার্চের মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের ই-মেইল (diseasecontrol@director.dghs.gov.bd অথবা drshipon33@gmail.com) এবং সংশ্লিষ্ট হজ এজেন্সির কাছে পাঠাতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সংশ্লিষ্ট এজেন্সিকে নিজস্ব প্যাডে একটি অঙ্গীকারনামা প্রস্তুত করে তাতে লিড এজেন্সির প্রতিস্বাক্ষর নিতে হবে। এরপর প্রবাসী হজযাত্রীর স্বাস্থ্য পরীক্ষা ও টিকা গ্রহণের রিপোর্টের প্রমাণক প্রিন্ট করে আগামী ৮ মার্চ ২০২৬ তারিখের মধ্যে সরাসরি পরিচালক, রোগ নিয়ন্ত্রণ ও লাইন ডাইরেক্টর, স্বাস্থ্য অধিদপ্তর বরাবর দাখিল করতে হবে।

সরকারি মাধ্যমে নিবন্ধিত প্রবাসী হজযাত্রীদের ক্ষেত্রেও একই নির্দেশনা প্রযোজ্য হবে। তারা স্বাস্থ্য পরীক্ষা ও টিকা গ্রহণের রিপোর্টের প্রমাণক এবং অঙ্গীকারনামা স্বাস্থ্য অধিদপ্তরের ই-মেইলের পাশাপাশি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ই-মেইল (hajj_secl@mora.gov.bd) ঠিকানায় পাঠাবেন।

দাখিল করা রিপোর্ট ও অঙ্গীকারনামা পর্যালোচনার পর স্বাস্থ্য অধিদপ্তর থেকে নির্ধারিত চিকিৎসক আগামী ১০ মার্চ তারিখের মধ্যে ই-হজ সিস্টেমে তথ্য অন্তর্ভুক্ত করে ই-হেলথ সার্টিফিকেট প্রদান করবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এ ছাড়া আগামী ১১ মার্চ ২০২৬ তারিখের মধ্যে সৌদি আরবের নুসুক মাসার সিস্টেম-এ সব হজযাত্রীর ভিসার আবেদন সম্পন্ন করতে হবে বলেও উল্লেখ করা হয়েছে।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ